

দুবাইয়ে বিলাসবহুল প্রাসাদের মালিক বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। বলিউডের অন্যতম ধনী এই অভিনেত্রীর সেকেন্ড হোম হিসেবে দুবাইতেও রয়েছে নিজের বাড়ি। স্বামী রাজ কুন্দ্রা উপহার হিসেবে বুর্জ খলিফায় তাকে একটি ফ্ল্যাট কিনে দেন। পরবর্তীতে সেটি বিক্রি করে দিয়ে পাম জুমাইরাতে একটি বিলাসবহুল বাড়ি কিনেন এই অভিনেত্রী এছাড়াও ইংল্যান্ডের সারেতে সাত বেডরুমের বাড়ি এবং লন্ডনের অক্সফোর্ড স্ট্রিট বা মেফেয়ারে থাকার জায়গা রয়েছে শত কোটি টাকা সম্পদের মালিক হওয়া এই অভিনেত্রীর।দুবাইয়ের জামিরাহ সেঞ্চুরি ফলস এলাকায় বিশাল বাংলো রয়েছে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায় বচ্চন দম্পতির। প্রায় ১১ হাজার বর্গফুট জায়গা জুড়ে থাকা এই বাড়িতে রয়েছে সুইমিং পুল, ল্যান্ডস্কেপ গার্ডেন। সব কিছু মিলিয়ে একটি দৃষ্টিনন্দন রিসোর্টের চেয়ে কোনো অংশে কম যায়না তাদের এ বাড়ি। বিলাসবহুল বাড়িটির বাজার মূল্য আনুমানিক ৫০ কোটি রুপির মতো। মূলত ২০১৩ সালে অবকাশ যাপনের জন্য লাক্সারিয়াস এই বাড়িটি কিনেন। প্রায়ই সেখানে সময় কাটাতে পাড়ি জমান তারা।দুবাইয়ে বিশাল সম্পদের মালিক বলিউড ভাইজান সালমান খান। শহরের ডাউনটাউনে রয়েছে তার বিলাসবহুল এপার্টমেন্ট। প্রিয় শহর হওয়ায় সালমান খান প্রায়ই দুবাই ভ্রমনে যেতে পছন্দ করেন। সেখানে তার ফ্যান ফলোয়ারের সংখ্যাটাও বেশ বড়। আর তাই নিয়মিত থাকার সুবিধার্থে দুবাইয়ের মাটিতে কিনে নিয়েছেন নিজের জন্য একটি নিরাপদ বাসস্থান।পিছিয়ে নেই বলিউড বাদশা শাহরুখ খানও। তারও রয়েছে দুবাইয়ে নিজের ঠিকানা। দ্য পাম জুমেইরা দ্বীপে পুল, বিচসহ ১৪ হাজার বর্গফুট জায়গা জুড়ে রয়েছে তার বিশাল বাংলো। যার বাজারদর আনুমানিক প্রায় ১৮ কোটি টাকারও বেশি । দুবাইয়ে প্রপার্টি ডেভলপার কোম্পানি নাখিলের ব্র্যান্ড এম্বাসাডর শাহরুখ খান। আর এই কোম্পানির পক্ষ থেকেই ফরমাল গিফট হিসেবে তাকে একটি বাড়ি উপহার দেয়া হয়েছে। ভারতে থাকা তার নিজ বাড়ি মান্নাতের নামের অনুকরণেই এই বাড়ির নামকরণ করা হয়েছে জান্নাত।দুবাই ছাড়াও লন্ডনের অভিজাত পার্ক লেনে রয়েছে তার বাড়ি। যার মূল্য আনুমানিক ২ কোটি পাউন্ড।বিশাল সম্পদের মালিক মিস্টার ইন্ডিয়া খ্যাত জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর। তারও রয়েছে দুবাইয়ে বিলাসবহুল এপার্টমেন্ট। দুবাইয়ের ডিসকভারি গার্ডেনের পাশ্ববর্তী আল ফারজান- এ অবস্থিত এই এপার্টমেন্টে নিজের একান্ত ব্যাক্তিগত সময় কাটাতে পছন্দ করেন এই প্রবীন অভিনেতা। সম্প্রতি বলিউডের আরেক অভিনেতা মাধবন তার স্ত্রী,পুত্রকে নিয়ে দুবাইতে পারি জমিয়েছে। মূলত ছেলের ক্যারিয়ারের কথা চিন্তা করেই তিনি বাসস্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেন। এরই মধ্যে দুবাইয়ে একটি বিলাসবহুল নতুন বাড়ি কিনেছেন এই অভিনেতা।ভারতের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার সনু নিগম নিজের পরিবারের উন্নত বাসস্থানের সুযোগ সুবিধার কথা চিন্তা করে দুবাইয়ে আলিসান বাংলো কিনেন। সম্প্রতি তার এই নতুন বাড়ির ঝলক তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। বিলাসবহুল ডুপ্লেক্স এই বাংলো, ব্যাক্তিগত পুল সহ আরও অনেক আভিজাত্যে পূর্ণ। এছাড়া অমিতাভ বচ্চন , সাইফ-কারিনা, দিপীকা কিংবা প্রিয়াঙ্কা চোপড়ার মত আরও অনেক তারকারই বিদেশের মাটিতে নিজের বাড়ি আছে।



