

বলিউডে একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দেয়া নায়িকা ক্যাটরিনা কাইফ। বর্তমানে উপার্জনের দিক দিয়ে মুম্বাইয়ের অন্যতম শীর্ষ নায়িকা তিনি। এর পাশাপাশি তার লাইফস্টাইল ও অত্যন্ত বিলাসবহুল। ক্যাটরিনা কাইফের একাধিক গাউন রয়েছে, যেগুলোর মূল্য কোটি টাকার বেশি। বলিউডের চিকনি চামেলি খ্যাত এই নায়িকা বর্তমানে পুরো ভারতের অন্যতম ধনী অভিনেত্রী। গনমাধ্যমের তথ্য অনুযায়ী তার সম্পত্তির আর্থিক মূল্য প্রায় ৩০৬ কোটি টাকা। ক্যাটরিনার এসব সম্পদের পরিমান বছর বৃদ্ধি পাচ্ছে ক্রমাগত। বিভিন্ন সুত্রের খবর অনুযায়ী বর্তমানে প্রতিটি সিনেমায় কমপক্ষে ১০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেন তিনি।।অপরদিকে বিভিন্ন নামি দাবি ব্রান্ড এর বিজ্ঞাপনে মডেলিং করেও মোটা অংকের টাকা আয় করেন ক্যাটরিনা কাইফ। নিজের জনপ্রিয়তার সাথেসাথে বাড়ছে তার পারিশ্রমিকও। বর্তমানে প্রতিটি বিজ্ঞাপনে আগের থেকেও ৪০ শতাংশ বেশি পারিশ্রমিক আদায় করেন ক্যাটরিনা। বলিউডের ব্যস্ততম এই নায়িকা নিজের কোটি কোটি টাকা আয়ের বেশিরভাগ খরচ করেন বিলাসিতার পেছনে।সম্প্রতি মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা অঞ্চলে তিন-বেডরুমবিশিষ্ট একটি ফ্ল্যাট কিনেছেন তিনি, যেটির দাম ভারতীয় মুদ্রায় ৮ কোটি বিশ লক্ষ টাকা। শুধু এটিই নয়, মুম্বাই শহরের সবচেয়ে দামি এলাকায় বেশ কয়েকটি ফ্লাট রয়েছে ক্যাটরিনার। এর মাঝে অন্ধেরি তে অবস্থিত একটি ফ্লাটের মুল্য ৪৫ কোটি টাকার বেশি।অভিজাত বান্দ্রা এলাকাতে একটি বিশাল পেন্থহাউস ও রয়েছে তার। অপরদিকে লোখন্ডওয়ালা অঞ্চলে আরো একটি সম্পত্তি কিনে রেখেছেন এই নায়িকা। যেটির দাম প্রায় ১৭ কোটি টাকা। এছাড়া ভারতের বাইরেও সময় কাটাতে পছন্দ করেন ক্যাট। সেজন্য লন্ডনে কিনে রেখেছেন সাত কোটি টাকা দামের একটি বিলাসবহুল বাংলো।বলিউডের অন্যান্য নায়ক নায়িকাদের মতো দামি দামি গাড়ির সংগ্রহ রয়েছে ক্যাট এর। তার ব্যবহৃত 'রেঞ্জ রোভার ভোগ’ মডেলের গাড়িটির দাম প্রায় দুই কোটি ৩৭ লক্ষ টাকা। এছাড়া অডি কিউ সেভেন, মার্সিডিজ এমএল সহ বিলাসবহুল বেশ কয়েকটি গাড়ি রয়েছে এই নায়িকার সংগ্রহে। যেগুলোর প্রতিটির দাম কোটি টাকার কাছাকাছি। বাড়ি গাড়ির পাশাপাশি নিজের পোশাকের পিছনেও কোটি কোটি টাকা খরচ করেন ক্যাটরিনা। ২০০৭ সালে মুক্তি পেয়েছিলো তার কমেডি ঘরানার ছবি ‘ওয়েলকাম’। এই সিনেমার গানের দৃশ্যে নজরকাড়া একটি পোশাক পরে অভিনয় করেছিলেন তিনি। যেটির দাম ভারতীয় মুদ্রায় দুই কোটি ৬২ লাখ টাকার বেশি। ইটালির বিখ্যাত ‘পুচি’ ব্র্যান্ডের তৈরি এই পোশাক অবশ্য নিজে কিনেননি ক্যাটরিনা। গনমাধ্যমের খবর অনুযায়ী তাকে এটি উপহার দিয়েছিলেন পোশাকের ডিজাইনার এমিলিও। ক্যাটরিনা কাইফ অভিনীত 'ব্যাঙ্গ ব্যাঙ্গ’ ছবির শ্যুটিং এর সময়ে দুইটি বহুমূল্য গাউন পরার কথা ছিলো তার। লাল এবং কমলা রঙের পোশাক দুটি তৈরি করেছিলেন বিখ্যাত ডিজাইনার গেভিন মিগুয়েল। কিন্তু আকর্ষণীয় এই পোশাক দুটি নির্মানে খরচ হয়ে যায় এক কোটি টাকার বেশি। যা দেখে প্রযোজক সংস্থা পোশাক না কেনার সিদ্ধান্ত নিয়েছিলো। পরে কোটি টাকার দামের গাউন দুটি নিজের টাকাতেই কিনে নেন ক্যাটরিনা। যেগুলো এখন পর্যন্ত তার সংগ্রহে রয়েছে।।এছাড়া বিশ্বের নামী দামী ডিজাইনার রা স্বেচ্ছায় উপহার পাঠান এই নায়িকার জন্য। কিছুদিন আগেই দু’লক্ষ টাকা দামের একটি সাদা গাউন তাকে উপহার দিয়েছিলেন অস্ট্রেলিয়ার ফ্যাশন ডিজাইনার অ্যালেক্স পেরি।



