

অবশেষে সালমান খান সম্পর্কে মুখ খুললেন শেহনাজ গিল। পাঞ্জাবের ক্যাটরিনা খ্যত এই নায়িকা সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, "সালমান খান তার জীবনের অনুপ্রেরণা। প্রেম থাকুক বা না থাকুক বাঁচতে শিখিয়েছেন ভাইজান।"অতি শীগ্রই সালমান খানের সাথে 'কিসি কা ভাই,কিসি কি জান' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন শেহনাজ । এর মধ্য দিয়ে হিন্দি সিনেমার জগতে পা রাখতে চলেছেন এই সুন্দরী।মুক্তির অপেক্ষায় থাকা "কাভি ইদ কাভি দিওয়ালি" ছবির শুটিং সেট থেকেই শেহনাজ- সালমানের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল।চলতি বছরের মে মাসে ইদ উপলক্ষে সালমান খানের বোন অর্পিতা এবং তার স্বামী আয়ুশ শর্মার বাড়িতে একটি পার্টির আয়োজন করা হয়। সেখানে সালমান-শেহনাজ ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েন পাপ্পারাজির ক্যামেরায়। তবে এ সম্পর্কে দুজনের কেউ মুখ খোলেননি।শেহনাজ ও সালমানের প্রথম আলাপ হয় "বিগ বস ১৩" র সেটে। ২০০৬ সাল থেকে শুরু হওয়া এই রিয়েলিটি শোর তেরো তম আসরে শেহনাজ প্রতিযোগী হিসেবে ছিলেন। সেখানে শেহনাজ নিজেকে পাঞ্জাবের ‘ক্যাটরিনা কাইফ’ বলে পরিচয় করিয়েছিলেন। এই মঞ্চ থেকেই সালমান খানের সাথে তার সখ্যতা গড়ে উঠে। বিগ বস শেষ হবার পরও তারা একে অপরের সাথে যোগাযোগ রেখেছেন। শোতে শেহনাজ এবং তার প্রয়াত প্রেমিক সিদ্ধার্থ শুক্লা দর্শকদের মন জয় করে নেন। " বস সিজন ১৩" বিজয়ী ছিলেন সিদ্ধার্থ। কিন্তু গত বছরটা শেহনাজের ভালো কাটেনি। প্রেমিক সিদ্ধার্থ শুক্লার হার্ট অ্যাটাকে আকস্মিক মৃত্যুর পর প্রচন্ড ভাবে ভেঙ্গে পড়েছিলেন তিনি। যাকে নিয়ে এত স্বপ্ন দেখেছিলেন সেই মানুষটি এত তাড়াতাড়ি চিরতরে হারিয়ে যাবেন এটা কখনোই ভাবতে পারেননি সকলের প্রিয় সানা।টেলিভিশনের পর্দায় যাঁর দাপট ছিল চোখে পড়ার মত, সেই শেহনাজের চেনা মুখের হাসি মিলিয়ে গিয়েছিল চোখের পলকে।শোকস্তব্ধ শেহনাজকে বেশ অনেক দিন ক্যামেরার সামনে দেখা যায়নি। নিজেকে কার্যত গৃহবন্দি করে রেখেছিলেন।এ ঘটনায় আরও বেশি লাইমলাইটে চলে আসেন অভিনেত্রী। সময় গড়িয়েছে, নিজেকে সামলেছেন শেহনাজ। এখন স্বাভাবিক ছন্দে ফিরছেন তিনি। সিদ্ধার্থ চাইতেন শেহনাজ ভাল কাজ করুর। তেমনটাই করে যাচ্ছেন।সম্প্রতি শেহনাজের এক সাক্ষাৎকার থেকে জানা যায়, সিদ্ধার্থের মৃত্যুর পর সালমান খান তাঁর পাশে দাঁড়ান এবং বেঁচে থাকার অনুপ্রেরণা যোগান। তিনি শেহনাজকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করেন। প্রতিনিয়ত সালমানের কাছ থেকে কিছু না কিছু শিখছেন এই অভিনেত্রী। পরিশ্রম করলে জীবনে অনেক দূর এগিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।সিদ্ধার্থের মৃত্যুর পর তিনি বাঁচার আশা হারিয়ে যখন দিশেহারা, তখন সালমানই তাকে সাহস ও শক্তি যোগান।বর্তমানে সালমান খানের ছবি "কিসি কা ভাই,কিসি কি জান" নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন শেহনাজ। ছবিটি পরিচালনা করছেন ফারহাদ সামজি। তামিল সিনেমার সুপারস্টার ভেঙ্কটেশ দাগ্গুবাতি এবং অভিনেত্রী পূজা হেগড়েকেও এতে দেখা যাবে। সালমান খান ফিল্মস আর নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট এর যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ৩০শে ডিসেম্বর।



