বলিউড


পরকীয়া করলেও সংসার টিকে গেছে যেসব বলিউড অভিনেতাদের।


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৭ অপরাহ্ন, বুধবার

পরকীয়া করলেও সংসার টিকে গেছে যেসব বলিউড অভিনেতাদের।

বলিউডের অন্যতম চর্চিত বিষয় হলো অমিতাভ বচ্চন এবং রেখার অপূর্ণ প্রেম। সিঙ্গেল রেখা এখনো নাকি মাথায় সিঁদুর পড়েন কেবল অমিতাভের জন্যই। 

এমনকি আত্মজীবনীতে সরাসরি স্বীকার করেছিলেন অমিতাভের সঙ্গে সম্পর্কের কথা। জয়া বচ্চনও তাদের সম্পর্কের কথা জানতেন বলে জানিয়েছেন তিনি।

তারপরও জয়া কোনদিন এ নিয়ে কোনও মন্তব্য করেননি। হয়তো নিজের সংসার টিকিয়ে রাখতে চুপ ছিলেন ঠিকই, কিন্তু স্বামীকে হাতছাড়া হতে দেননি। 

স্ত্রী সন্তানদের কথা মাথায় রেখে অমিতাভও ফিরে আসে নিজ ঘরে।


বলিউড বাদশা শাহরুখ খান পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও রোমান্টিক। বিভিন্ন সময় সহ অভিনেত্রীদের সাথে তার প্রেমের গুঞ্জন উঠেছে। 

কিন্তু সব গুঞ্জন ছাপিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে তার ঘনিষ্ঠতা গড়িয়েছিলো অনেক দূর। স্ত্রীকে ধোকা দিয়ে চরম বিপাকে পড়েছিলেন কিং খান। 

তখন গৌরি শর্ত জুড়ে দেন প্রিয়াঙ্কার সাথে সিনেমা করা কিংবা যেকোনো পার্টিতে যোগ দেয়া সহ, সকল যোগাযোগ বন্ধ করতে হবে। 

বহু কাটখড় পুড়িয়ে, ভালবেসে বিয়ে করেছিলেন স্ত্রী গৌরীকে। স্ত্রীকে হারানোর ভয়ে পিছু হাটতে বাধ্য হন শাহরুখ। স্ত্রীর প্রতি ভালবাসা দেখিয়ে সেবার টিকিয়ে নিয়েছিলেন নিজের দীর্ঘদিনের সংসার। 


বলিউডের খিলারী খ্যাত অভিনেতা অক্ষয় কুমার আর শিল্পা শেঠির প্রেমের কথা সবারই জানা।  এছাড়া তার নাম জড়িয়েছিল আরও অনেক সহ অভিনেত্রীর সাথে। 

টুইঙ্কেলকে বিয়ে করার পরও নিজের পুরনো অভ্যাস ছাড়তে পারেননি এ অভিনেতা। বিয়ের পর রাবিনা টেন্ডুন এবং প্রিয়াঙ্কা চোপড়ার সাথেও সম্পর্কে জড়ান তিনি। 

তবে নিজের কৃতকর্মের জন্য স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে পার পেয়ে যায় অক্ষয়। ভাঙ্গনের হাত থেকে বেঁচে যায় অক্ষয় টুইঙ্কেলের সংসার।

‘হাদ কারদি আপনে’ ছবির শুটিং সেটে গোবিন্দর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে আরেক বলিউড সুপারস্টার রানী মুখার্জির। সে কথা নিজের মুখেই স্বীকার করেছিলেন গোবিন্দ। 

কিন্তু এতে ভেঙে পড়েননি গোবিন্দর স্ত্রী সুনীতা, ছেড়ে যাননি সংসার। স্বামীর করা অপরাধ মাফ করে দিয়েই চালিয়ে গেছেন দীর্ঘদিনের সংসার জীবন।


স্ত্রীদের মহত্বের কাছে বারবারই এভাবে পার পেয়ে গেছে বলিউডের অভিনেতারা। সে তালিকায় রয়েছে মিঠুন চক্রবর্তী, শত্রুঘ্ন সিনহা, দিলীপ কুমার কিংবা ধর্মেন্দ্রর মত তারকারাও।


মিঠুন চক্রবর্তী ও শ্রীদেবীর বিয়ে হয়েছে বলেও গুঞ্জন উঠেছিল সিনেপাড়ায়। আর এসব খবর কানে গিয়েছিল মিঠুনের স্ত্রী যোগিতা বালির। 

তারপরও ৩৮ বছর আগে যে হাত দুটি ধরেছিলেন, তা আজও ছাড়েননি তিনি। 


সাতটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাওয়া কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। অভিনেত্রী মধুবালার সঙ্গে যার সম্পর্কের কথা স্ত্রী সায়রা বানু ছাড়াও জানত সিনেপাড়ার সবাই। 

তবুও ছাড়েননি স্বামীর ঘর। বৃদ্ধ দিলীপ কুমারের ছায়াসঙ্গী হিসেবে আজও আছেন সেই সায়রা বানু। 


ঘরে স্ত্রী থাকার পরও সহ অভিনেত্রী রিনা রায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন শত্রুঘ্ন সিনহা। 
সিনহার সঙ্গে রীনার পরকীয়ার কথা সে সময় ছিল সিনে দুনিয়ার অন্যতম সেরা গসিপ।  

কিন্তু পুনম সিনহা স্বামীর সকল কুকীর্তি ভুলে সংসার টিকিয়ে রেখেছেন এখনো।

ঘরে সুন্দরী স্ত্রী থাকা সত্বেও কখনো কখনো বাইরে নজর চলে গেছে এসব তারকাদের। তবে ভুল করলেও ফিরে এসেছেন আবার নিজের ঠিকানায়।   



জনপ্রিয়


বলিউড থেকে আরও পড়ুন

নতুন বছরে বড় পর্দায়: ২০২৬ সালে আলোচনার শীর্ষে যে ৭ সিনেমা

নতুন বছর মানেই নতুন সিনেমার উত্তেজনা। আর ২০২৬ সালকে ঘিরে বলিউডে সেই উত্তেজনা যেন আগেই চরমে পৌঁছেছে। বড় বাজেট, তারকাবহুল অভিনয়, পৌরাণিক কাহিনি থেকে শুরু করে দেশপ্রেম, রাজনীতি আর অ্যাকশনের গল্প সব মিলিয়ে এই বছর দর্শকদের জন্য থাকছে একের পর এক বড় চমক। ইতিমধ্য

আসছে রণবীর-দীপিকার মেয়ের প্রথম সিনেমা

বিনোদন, বলিউড

গৌরীকে পটাতে গান শুনিয়েছিলেন শাহরুখ, মুখের ওপর গৌরী বলেছিল, ‘ফালতু’

শাহরুখ খান,কিং খান,বলিউড,হিন্দি সিনেমা,গৌরী খান, sharukh khan, srk

কি হয়েছে ক্যাটরিনা কাইফের?

ক্যাটরিনা,ক্যাটরিনা কাইফ,বলিউড,বিনোদন,হিন্দি সিনেমা