Ad

এবার বলিউডে আসছে ৭০০ কোটি বাজেটের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
brahmastra_poster_1649584627796_1649584627985
Durbin News

এবার নিজেদের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা নিয়ে আসছে বলিউড। প্রাচীন ভারতের মহাকাব্য ‘মহাভারত’ নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন একটি সিনেমা। যেটির বাজেট ধরা হয়েছে ৭০০ কোটি রুপি। এর আগে এতো বড় বাজেটের কোন সিনেমা নির্মিত হয়নি ভারতে। ফলে এটিই হতে যাচ্ছে দেশটির ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা।সম্প্রতি ভারতীয় গনমাধ্যমে প্রকাশিত হয়েছে এমন খবর। ইতিমধ্যে মহাভারত সিনেমা নিয়ে কাজ শুরু করে দিয়েছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। গত চার পাচ বছর ধরেই চিত্রনাট্য তৈরির কাজ চলছে। এর পাশাপাশি সিনেমা নির্মানের অন্যান্য প্রাথমিক প্রস্তুতি গুছিয়ে নেয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের প্রথম দিক থেকেই শুরু হবে ছবিটির মূল চিত্রায়ন। এরপর একই বছরের ডিসেম্বরে মুক্তি পাবে বড় পর্দায়। হিন্দি ভাষায় নির্মিত হবে ‘মহাভারত’। তবে এর পাশাপাশি আরও কয়েকটি ভাষায় মুক্তি দেওয়া হবে এটি। ভারতের সবচেয়ে ব্যয়বহুল এই সিনেমার জন্য সম্ভাব্য অভিনেতা দের নামও প্রকাশ করেছে গনমাধ্যম। এর মধ্যে রয়েছেন অক্ষয় কুমার, অজয় দেবগান, রণবীর সিং, পরেশ রাওয়াল, নানা পাটেকর এবং অনিল কাপুরের মতো তারকারা। অপরদিকে বিভিন্ন চরিত্রে কিছু নতুন অভিনেতা অভিনেত্রীও রাখার কথা শোনা যাচ্ছে। এছাড়া দক্ষিণী সিনেমার প্রথম সারির বেশ কয়েকজন তারকাও অভিনয় করবেন এতে।তবে অভিনেতাদের তালিকা প্রকাশ করা হলেও ছবির পরিচালনা কে করবেন তা নিশ্চিত করতে পারেনি ভারতীয় গনমাধ্যম। জানা গেছে সিনেমার পরিচালকের নাম এখনো চূড়ান্ত করা হয়নি। তবে প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার প্রত্যাশা অনেক বেশি। তিনি চাইছেন সিনেমাটি এমনভাবে বানাতে, যাতে হলিউডের মার্ভেল এবং ডিসি কমিকসের মতো সিনেমাগুলোর সঙ্গে তুলনা করা যায় এটির। সব মিলিয়ে বলিউডের ইতিহাসের অন্যতম আলোচিত সিনেমা হতে যাচ্ছে মহাভারত। দেশটির বাছাই করা এক ঝাক তারকার পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে এতে। অপরদিকে আকাশচুম্বী বাজেটের জন্যেও আলাদা ভাবে নজর কাড়বে এটি। তবে এর আগেও একই নামে সিনেমা তৈরি হয়েছিলো ভারতে। ১৯৬৫ সালে বলিউড ইন্ডাস্ট্রিতে নির্মিত হয় মহাভারত নামের একটি সিনেমা। সেসময় বিপুল দর্শকপ্রিয়তার পাশাপাশি বক্স অফিসেও দারুন ভাবে সফল হয় সিনেমাটি। ষাটের দশকের সেই সিনেমার আদলেই নতুন করে নির্মিত হবে মহাভারত। যার অধিকাংশ অ্যাকশন দৃশ্য করা হবে বাস্তবসম্মত ভাবে। বলিউডের সবচেয়ে ব্যয়বহুল এ সিনেমায় ভিএফএক্সের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে চরিত্র, চিত্রনাট্য এবং আবেগের দিকে। এর বাইরে আরো অনেক চমক নিয়ে হাজির হবে মহাভারত সিনেমা। এটির ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ হবে আমেরিকার নিউইয়র্কে। যার দায়িত্ব পেয়েছেন দুইবার অস্কারজয়ী সংগীত প্রযোজক হ্যানস জিমার। এছাড়া ছবিটির ভিএফএক্স ও তৈরি করবে আমেরিকার একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।ভারতের কোন ইন্ডাস্ট্রিতে এর আগে এত বড় বাজেটের কোনো সিনেমা নির্মিত হয়নি। সব মিলিয়ে দর্শকের জন্য বিস্ময়কর এক সিনেমা হবে মহাভারত, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের।তবে সম্প্রতি বলিউডের অনেক বড় বাজেটের সিনেমা মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। দক্ষিনী সিনেমার সামনে যেন দাড়াতেই পারছে না বলিউড। অপরদিকে মুম্বাইয়ের এই ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে বিভিন্ন ধরণের নেতিবাচক প্রচারণা দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে। সব কিছু কাটিয়ে কতোটা সফল হবে মহাভারত সিনেমা, তা জানার জন্য অপেক্ষা করতে হবে ২০২৫ সাল পর্যন্ত।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad