Ad

সিনেমায় কাজের আগে অদ্ভুত সব শর্ত জুড়ে দেন বলিউড তারকারা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
main-qimg-c2418a5e3a63b6231ef31b998fd41378-pjlq
Durbin News

পর্দায় সরাসরি চুমোর দৃশ্যে অভিনয় না করার শর্তে সিনেমায় চুক্তিবদ্ধ হন বলিউড ভাইজান সালমান খান।শুধু চুমুর দৃশ্যে নয়, বলিউডে চলা সচরাচর যে কোনো আপত্তিকর বা অন্তরঙ্গ দৃশ্যেও অভিনয়ের ক্ষেত্রেও তার রয়েছে ঘোর আপত্তি। এসব অশোভন দৃশ্যে অভিনয়ে আপত্তি জানিয়ে এসেছেন ক্যারিয়ারের শুরু থেকেই। অশ্লীলতা ছাড়াই যে সিনেমাকে রোমান্টিক করা যায়, তিনি বরাবর সেটি প্রমাণ করতে চেয়েছেন।একই শর্ত মেনে চলেন সালমানের হাত ধরে বলিউডে পা দেয়া শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী সিনহা। তিনিও কাজের আগে সিনেমায় বিশেষ কোনো অন্তরঙ্গ সিনে অভিনয়ের ক্ষেত্রে শর্ত জুড়ে দেন।কোনো আপত্তিকর দৃশ্যে অভিনয় করবেন না মর্মে সিনেমায় চুক্তিবদ্ধ হন। বলিউড কিং শাহরুখ খানের সাথে চুক্তির শুরুতেই মেন নিতে হয় অদ্ভুত কিছু পূর্বশর্ত। একবার শুটিং সেটে ঘোড়ায় চড়ে অভিনয় করতে গিয়ে মারাত্মক আহত হয়েছিলেন শাহরুখ। এরপর থেকে কোনো সিনেমায় চুক্তি করার সময় ঘোড়ায় না চড়ার শর্ত জুড়ে দেন তিনি। বলিউডের কিং শাহরুখ খান এখন নিজেই সিনেমা প্রযোজনা করেন। তবে যখনই অন্য প্রযোজনা সংস্থার সিনেমায় অভিনয় করেন, তখন কাজের বদলে পারিশ্রমিক না নিয়ে, সিনেমায় অর্জিত অর্থ থেকে শুধু লভ্যাংশ নেন। বিশ্বের অন্যতম সুদর্শন পুরুষের তালিকায় থাকা হৃত্বিক রোশনের সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে জুড়ে দেয়া শর্ত গুলো আরও বেশি অদ্ভুত। ছবিতে সাইন করার আগেই তিনি জেনে নেন, শুটিং লোকেশনে জিম আছে কি না! কারন শারীরিক ফিটনেসই এই সুদর্শন নায়কের কাছে সবার আগে। এর পাশাপাশি, তিনি শুটিংয়ে নিজের ব্যক্তিগত শেফকেও সাথে নিয়ে যান। কারন এখানেও স্বাস্থ্য সচেতনতা। সিনেমায় হৃতিকই সর্বপ্রথম ওভার টাইমের রীতি প্রচলন করেছেন। শিডিউলের বাইরে অতিরিক্ত সময় কাজ করালে বাড়তি টাকা দিতে হবে, এমন শর্তেই সিনেমা করতে রাজি হন ঋতিক। ধরাবাঁধা রুটিনের মধ্যেই কাজ করার শর্ত জুড়ে দেন আরেক অভিনেতা অক্ষয় কুমার। অক্ষয়কে কাস্ট করা মানেই দিনে আট ঘণ্টার বেশি শুট নয়।সন্ধ্যা ছয়টা বাজলেই বাড়ি ফেরা। আর রোববার তার ছুটির দিন। ৪০ দিনেই সিনেমা শেষ করেন তিনি।‘পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান স্ক্রিপ্ট নিয়ে অনেক বেশি খুঁতখঁতে। চিত্রনাট্যে কোনো প্রকার ছাড় তিনি পরিচালককেও দেন না। শর্ত অনুযায়ী সিনেমাতে আমিরের কোনো লো-অ্যাঙ্গল শট থাকবে না! তাই শুটিংয়ের শুরুতেই সিনেমাটো গ্রাফারদের এ ব্যাপারে কড়া নির্দেশ দেয়া থাকে। বলিউডের অন্যতম সফল অভিনেত্রী কারিনা কাপুর ছবিতে সাইন করার আগেই জানিয়ে দেন, তার বিপরীতে বলিউডের শীর্ষস্থানীয় অভিনেতাদের কাস্ট করতে হবে। এমনকি সরাসরি ঘোষণাও দিয়েছিলেন বলিউডের কোনো বি গ্রেড মানের অভিনেতার সঙ্গে অভিনয় করবেন না তিনি। কম সফল এবং নবাগত অভিনেতাদের সাথে কাজ করতে লজ্জা পান এই অভিনেত্রী। এ কারণেই তার ছবিতে বেশিরভাগ বড় তারকাদের দেখা মেলে। তবে এক সময় তিনি তুষার কাপুরের মত অভিনেতাদের সাথেও কাজ করেছেন।এছাড়া ক্যারিয়ারের শুরুতে ‘চামেলি’র মতো ছোট বাজেটের সিনেমাতেও অভিনয় করেছেন। কিন্তু পরবর্তীতে সাইফের সাথে দীর্ঘদিন সংসার করাতেই কারিনার এই মানসিকতায় পরিবর্তন এসেছে বলে জানান।তাই এখন শুধু এ গ্রেড ক্যাটাগরির শিল্পীদের সাথেই কাজ করার সিদ্ধান্ত নেন এ অভিনেত্রী। বলিউডের বিতর্কের রাণী কঙ্গনা রানাউত সিনেমা মুক্তির আগে ফাইনাল এডিট অবশ্যই তার মনমতো হতে হবে, এমন শর্তেই চুক্তিবদ্ধ হন সিনেমায়।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad