-2399.jpg&w=3840&q=75)

নাচ আর অভিনয় দিয়ে আবারো ঝড় তুললেন নোরা ফাতেহি। এবার ‘মনিকে’ শিরোনামে নতুন গানে ঝড় তুলেছেন তিনি। 'সাকি সাকি’ আর ‘দিলবার’ গানের সঙ্গে নেচে সাড়া ফেলে দিয়েছিলেন এই বলি সুন্দরী। ‘সত্যমেব জয়তে টু’ ছবির ‘কুসু কুসু’ গানে নেচেও বেশ আলোড়ন তৈরি করেছিলেন তিনি। এছাড়াও একাধিক সিনেমায় আইটেম গানে কোমড় দুলিয়ে বিনোদন দিয়েছেন নোরা। নিজের সৌন্দর্য আর নাচের কারিশমায় মুগ্ধতা ছড়িয়েছেন ভক্তদের মাঝে।অভিনয়ে নিজেকে এখনও প্রতিষ্ঠিত করতে না পারলেও দর্শকদের মুগ্ধ করেছেন নাচে। তারই ধারাবাহিকতায় এবার হাজির হয়েছেন চমক নিয়ে।নতুন গানটিতে শুর দিয়েছেন ভাইরাল গার্ল শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি। এছাড়াও আছেন বলিউড সংগীতশিল্পী জুবিন নওটিয়াল ও সূর্য রঘুনাথান। শুধু গান বা নাচ নয়, পরিপূর্ণ একটা গল্প ফুটে উঠেছে এতে। আসন্ন দীপাবলিতে মুক্তি পেতে চলেছে অজয় দেবগণ ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত নতুন ছবি ‘থ্যাঙ্ক গড’। ছবিতে সিদ্ধার্থ সুন্দরী নারী দেখলে দুর্বল হয়ে যায়। সুন্দরী নারীর বিষয়টি পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে দেখা যায় নোরা ফতেহিকে। নোরার সঙ্গে একটি রোম্যান্টিক ডান্স রয়েছে সিদ্ধার্থের। এই গানে নোরার লুক তৈরি করা হয়েছে তিন কিংবদন্তি অভিনেত্রীর তিনটি আইকনিক লুকের উপর ভিত্তি করে। ৬০, ৭০ এবং ৮০-র দশকে এই তিন অভিনেত্রী দাপিয়ে অভিনয় করেছেন পর্দায়। তারা যেমন লাস্যময়ী, তেমনই প্রতিভাময়ী। সেই তিন অভিনেত্রীর তালিকায় প্রথমেই চলে আসেন মন্দাকিনী। তারপরের নামটাই শ্রীদেবী। তৃতীয় নাম জ়িনত আমান।তাদের আইকনিক লুককে মিলিয়ে নোরাকে সাজানো হয়েছে ‘মনিকে’ গানে। বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় ডান্সিং ডিভা তিনি। ডিসেম্বরে ঢাকায় আসার কথা ছিল বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির। তবে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুমতি না পাওয়ায় আপাতত তিনি আসছেন না বলে জানিয়েছেন আয়োজকেরা।অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া জানান, ডলার সংকটের কারণে সংস্কৃতি মন্ত্রণালয় বাইরের শিল্পীকে আনার অনুমতি বন্ধ রেখেছে। অনুমতি চালু হলে হয়তো জানুয়ারির দিকে আসবেন তিনি।মরোক্কান বংশোদ্ভূত এই সুন্দরীর জন্ম এবং বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলা থেকেই তাঁর ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার। কিন্তু প্রথম থেকেই তিনি পরিবারের কাউকেই পাশে পাননি। ঘরের দরজা বন্ধ করে ইউটিউব দেখে নাচ শিখতেন। সেই সময়ই নোরার হৃদয়ে জায়গা করে নিল ‘বলিউডি নাচ’। ঠিক করলেন, বলিউডই হবে তাঁর গন্তব্য।বিনোদন জগতে নিজের নাম লেখাতে কানাডা থেকে এসেছিলেন ভারতে। স্পষ্ট হিন্দি বলতে পারতেন না নোরা। তাই একাধিক ছবি থেকে বাদ পড়তে হয়েছে তাঁকে। এরপরই আইটেম ডান্সে ঝোঁকেন তিনি। তবে শুরুটা মসৃণ ছিল না। প্রথম প্রথম কাজ করে টাকা পেতেন না নোরা। এখনও বাকি রয়ে গেছে অনেকের চেক।নিজেকে প্রতিষ্ঠা করতে প্রমাণ করতে হয়েছে বারবার। ২০১৭ সালে প্রথম একক ‘নাহ’ গান দিয়েই কোটি দর্শকের মন জয় করে নেন বলিউডের লাস্যময়ী তারকা নোরা ফাতেহি। এরপর একের পর এক তার নাচমুখর গান দর্শক-শ্রোতাদের মাতিয়ে রেখেছে। অনেকেই তাঁকে জানিয়েছিলেন নাচ দিয়ে ক্যারিয়ার শুরু করলে সবাই মনে করবেন তিনি আইটেম ডান্সার। তাই নায়িকা হয়ে ওঠা হবে না।কিন্তু তিনি যে সুযোগ পেয়েছেন তা মুহূর্তে হাতে তুলে নিতেন। দিলবার গানের মধ্যে দিয়ে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। এখন নোরা বলিউডের প্রতিষ্ঠিত ডান্সার ও অভিনেত্রী।নিজের যোগ্যতা দিয়ে বলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন তিনি। তবে আইটেম ড্যান্সার হিসেবেই বর্তমান সব থেকে জনপ্রিয় নোরা।


