-2411.jpg&w=3840&q=75)

সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের মোট সম্পত্তির পরিমাণ ৭৭৬ কোটি রুপি। অভিনয় ছাড়াও বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং নানা ধরনের ব্যবসায় বিনিয়োগ করার মাধ্যমে এই অর্থ উপার্জিত হয় তার। তিনি শুধুমাত্র একজন চমৎকার অভিনেত্রী নন, সেই সাথে একজন পরিপক্ক ব্যবসায়ী। পরিবেশভিত্তিক তথ্য সেবা দানকারী প্রতিষ্ঠান 'অ্যামবি' এর প্রধান বিনিয়োগকারীর একজন তিনি। বেঙ্গালুরের এই কোম্পানীটির পেছনে তার বিনিয়োগের পরিমাণ এক কোটি রুপি। 'পসিবল' নামক একটি পুষ্টি এবং সুস্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানেও পাঁচ কোটির রুপির মতো দান করেছেন তিনি। এছাড়া অর্থ বিনিয়োগ করেছেন মহারাষ্ট্রের একটি বায়ু শক্তি প্রকল্পেও। বচ্চন পরিবারের এই গুনী সদস্য বলিউডের অন্যতম উচ্চ পারিশ্রমিকভুক্ত অভিনেত্রী। প্রতি সিনেমার জন্য তিনি নেন ১০ থেকে ১২ কোটি রুপি। সিনেমায় তার চরিত্র অনুযায়ী তা কম বেশি হয়ে থাকে। বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও রয়েছেন পরিশ্রমী এই অভিনেত্রী। শুধু ভারত নয়, দেশের বাইরে আন্তর্জাতিক মানের ব্র্যান্ডগুলোর বিজ্ঞাপনী দূত হিসেবেও কাজ করছেন তিনি। সেখান থেকে তার বার্ষিক আয় ৮০-৯০ কোটি রুপি। যেসব ব্র্যান্ডের হয়ে তিনি কাজ করেছেন তার মধ্যে অন্যতম হলো-ল'রিয়েল, সুয়িস লাক্সারি লঙ্গিংস, লাক্স, নক্ষত্র ডায়মন জুয়েলারি, কোকা কোলা, লোধা গ্রুপ, পেপসি, টাইটান ওয়াচস,ল্যাকমি কসমেটিকস, ক্যাডবেরি, ফুজি ফিল্মস। ঐশ্বরিয়া রাই বচ্চন তার স্বামী এবং অভিনেতা অভিষেক বচ্চনের সাথে বচ্চন পরিবারের বিলাসবহুল বাড়ি 'জলসাতেই' থাকেন। এটি মোম্বাইয়ের জুহুতে অবস্থিত। বাড়িটির বর্তমান বাজার মূল্য ১১২ কোটি রুপি। তবে ঐশ্বরিয়া দুবাইয়ের একটি দামি ভিলার মালিক। যার অবস্থান দুবাইয়ের সাঙ্কচুয়ারি ফলস এলাকার "জুমাইরা গলফ এস্টেটে"। এছাড়া মোম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে তার ৫৫০০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে, যার দাম ২১ কোটি রুপি। আন্তর্জাতিক মানের এই মহাতারকার জীবন-যাত্রা বিলাসবহুল। দামী গাড়ি সংগ্রহের অভ্যাস রয়েছে তাঁর। এখনো পর্যন্ত তার গ্যারেজে আছে ৭ কোটি ৯৫ লাখ রুপির রোলস রয়েল গোস্ট, ১ কোটি ৬০ লাখ রুপির মার্সিডিজ বেঞ্জ এস থ্রি ফাইভ জিরো ডি ক্যোপ। ১ কোটি ৫৮ লাখ রুপির অডি এ এইট এল, ২ কোটি ৩৩ লাখ টাকার লেক্সাস এল এক্স ফাইভ সেভেন জিরো এবং ১ কোটি ৯৮ লাখ রুপির মার্সিডিজ বেঞ্জ এস ফাইভ হানড্রেড। বাড়ি, গাড়ি ছাড়াও তার সংগ্রহে রয়েছে অত্যন্ত দামি গহনা ও পোশাক। ২০০৭ সালে ঐশ্বরিয়া-অভিষেকের বিয়ে ছিল সেই শতকের অন্যতম আলোচিত বিয়ে। ঐশ্বরিয়া পরেছিলেন কাঞ্চিভরম শাড়ি, যার তৎকালীন মূল্য ছিল ৭৫ লাখ রুপি। হাতে ছিল ৫৩ ক্যারেটের হিরে বসানো আংটি, যার মূল্য ছিল ৫০ লাখ রুপি। পৃথিবীর অন্যতম সেরা সুন্দরী এই অভিনেত্রীর জন্ম ১৯৭৩ সালের পহেলা নভেম্বর। তিনি বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের পূত্রবধু। ৪৮ বছর বয়সী এই অভিনেত্রী ১৯৯৪ সালের বিশ্ব সুন্দরী খেতাব পাওয়ার পর একের পর এক ব্যবসা সফল ছবি দর্শকদের উপহার দেন। তার অন্যতম সেরা কাজগুলোর মধ্যে, "হাম দিল দে চুকে সানাম", "তাল", "দেবদাস", "মোহাব্বাতে", "গুরু" উল্লেখযোগ্য।


