Ad

আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সামান্থা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
samantha-cover-20220922122349
Durbin News

আবারও বিয়ে করতে যাচ্ছেন ভারতের দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।সাধগুরু জগদীশ বাসুদেবকে নিজের গুরু মনে করেন সামান্থা। বেশিরভাগ সময় তার পরামর্শ মেনেই সব কাজ করেন তিনি।সম্প্রতি মানসিক অবসাদে ভুগছেন জনপ্রিয় এই অভিনেত্রী। এছাড়া শারীরিক অবস্থাও ততটা ভালো যাচ্ছে না।সব মিলিয়ে একরকম ঘোরের ভেতর আছেন নাগা চৈতনের প্রাক্তন স্ত্রী। আর সেসব সমস্যা থেকে রেহাই পেতেই এই আধ্যাত্মিক গুরু সামান্থাকে আবারো বিয়ের পরামর্শ দিয়েছেন।আর নায়িকাও নাকি তাতে সম্মতি জানিয়েছেন। বিয়ে করলে পাত্র কে হবেন? এ নিয়ে তার ভক্ত ও অনুরাগীদের মধ্যে শুরু হয়ে গেছে বিভিন্ন জল্পনা কল্পনা।যদিও সংবাদ মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি এ প্যান ইন্ডিয়ান তারকা।এবারই প্রথম নয়, এর আগেও বহুবার নিজের জীবনের জটিল সিদ্ধান্ত গুলো এই গুরুদেবের সাথে শেয়ার করেছেন তিনি।আর আধ্যাত্মিক গুরু জগদীশ বাসুদেব যে পরামর্শ দিতেন সেটাই যথাসম্ভব মেনে চলার চেষ্টা করতেন।সামান্থার দ্বিতীয় বিয়ের খবরে অনেকেই বলছেন, অতীতকে ভুলে ঘুরে দাঁড়াতেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা।এদিকে বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন সামান্থা। চিকিৎসকের পরামর্শে জনসম্মুখে আসা থেকে বিরত রয়েছেন তিনি।এর জন্য তার পরবর্তী একটি সিনেমার শুটিংও স্থগিত রেখেছেন বলে জানা গেছে। এমনকি শোনা যায় অসুস্থতার কারণে চিকিৎসা করাতে বিদেশেও যাচ্ছেন নাগা চৈতন্যের সাবেক স্ত্রী।যদিও এই প্রসঙ্গে অভিনেত্রীর ম্যানেজার মহেন্দ্র জানান, সামান্থা কোনও রকম ত্বকের রোগে আক্রান্ত নন। বিদেশে কোনও চিকিৎসা করাতেও যাননি তিনি। মহেন্দ্রর দাবি এগুলো রটনা ছাড়া আর কিছুই না। তবে, সামান্থা কেন আমেরিকা গিয়েছেন তা স্পষ্ট করেননি মহেন্দ্র।প্রথম ছবি 'ইয়ে মায়া চেসাভে' এর শ্যুটিং চলাকালীন একে অপরের প্রেমে পড়েছিলেন নাগা-সামান্থা। দীর্ঘ দিন প্রেমের পর ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। কিন্তু বিয়ের চার বছর যেতে না যেতেই ২০২১ সালে পথ আলাদা হয়ে যায় তাদের। ওই বছরের ২ অক্টোবর এক যৌথ বিবৃতিতে ডিভোর্সের ঘোষণা দেন তারা। সে সময় এমন খবর তোলপাড় ফেলে দিয়েছিল সিনে দুনিয়ায়। আপাতত একাই আছেন অভিনেত্রী।বর্তমানে ‘যশোদা’ সিনেমাটি নিয়ে আলোচনায় রয়েছেন ভারতের এই সুদর্শনী। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি একেবারেই ভিন্ন অবতারে প্রেক্ষাগৃহে দেখা দেবেন তিনি।সামান্থার পরবর্তী সিনেমা ‘শকুন্তলম’। ঐতিহাসিক ঘারানার এই সিনেমায় শকুন্তলা দেবী চরিত্রে অভিনয় করছেন তিনি। অন্যদিকে দুষ্মন্তের চরিত্রে দেখা যাবে দেব মোহনকে।কালীদাসের জনপ্রিয় রচনা 'শকুন্তলা'র ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ৪ নভেম্বর মুক্তি পাবে এটি।দেব-সামান্থা ছাড়াও এতে আরো অভিনয় করছেন অভিনেতা মোহন বাবু, গৌতমী, অদিতি বালান। সেই সাথে অনন্যা নাগাল্লাকে পার্শ্ব চরিত্রে দেখা যাবে, আল্লু আরহারকে দেখা যাবে রাজকুমার ভরত চরিত্রে।এছাড়াও চলতি বছরের বড়দিনে মুক্তি পেতে চলেছে বিজয় দেবেরাকোন্ডা ও সামান্থা অভিনীত রোম্যান্টিক-কমেডি ঘরানার তেলুগু ছবি ‘কুশি’। যেটি নির্মাণ করেছেন শিভা নির্ভানা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad