Ad

কোন ধরনের মেকাপ ছাড়াই পর্দায় হাজির হোন সাই পল্লবী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
sai-pallavis-casual-no-makeup-look-1024x576
Durbin News

দক্ষিণ ভারতের ভার্সেটাইল অভিনেত্রী সাই পল্লবী, যার হাত ধরে সৌন্দর্যের সংজ্ঞাটাই বদলে গেছে রাতারাতি। সিনেমার সংখ্যা বেশি না হলেও জনপ্রিয়তায় ছাড়িয়ে গেছেন অনেককে।গ্ল্যামারাস চরিত্র ও আদর্শের মাধ্যমে জায়গা করে নিয়েছেন কোটি কোটি দর্শকের হৃদয়ে। ব্যাতিক্রমী এই অভিনেত্রী কোন ধরনের মেকআপ ছাড়াই পর্দায় হাজির হোন। তবুও তার সৌন্দর্যে যে কেউ মুগ্ধ হতে বাধ্য।মালায়লাম, তামিল, তেলেগু- তিন ইন্ডাস্ট্রিতেই পাল্লা দিয়ে অভিনয় করে চলেছেন সাই পল্লবী।শুধু অভিনয় গুণ ও সৌন্দর্যেই নয়, আদর্শের জন্যও বহুবার আলোচনায় এসেছেন এ তরুণ নায়িকা।দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে কখনও খোলামেলা পোশাকে পর্দায় হাজির হতে দেখা যায়নি ৩০ বছর বয়সী এই অভিনেত্রীকে।যেখানে অন্যান্য নায়িকারা স্বল্প পোশাকে শারিরীক আবেদন তুলে ধরায় ব্যস্ত, সেখানে সাধারণ পোশাকেই তিনি মন জয় করে নেন ভক্তদের।সিনেমার বাইরেও একেবারে সাদামাটা মানুষ হিসেবে পরিচিত তিনি। পড়ালেখা করেছেন চিকিৎসাশাস্ত্রে। ২০১৬ সালে তিনি জর্জিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল ডিগ্রী সম্পন্ন করেছেন।তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা সুরিয়ার ভক্ত তিনি। ছোটবেলা থেকেই এই অভিনেতাকে পছন্দ করেন। তার সিনেমা দেখে বড় হয়েছেন। এমনকি বিবাহিত হলেও ছোটবেলা থেকেই সুরিয়া তার ক্রাশ।২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। যদিও তার শুরুটা হয়েছিলো নাচ দিয়ে। ২০১৫ সালে মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি।সেখানে তার ন‌্যাচারাল অভিনয় রাতারাতি এনে দেয় সম্মান ও জনপ্রিয়তা। পরবর্তীতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও জিতে নেন এই অভিনেত্রী।এরপর কালি, আথিরান, ফিদা, পারি পারি লেচে মানাসু, দিয়া, মারি ২, পাভা কাড়াইগাল সহ বেশ কিছু ব্যবসাসফল ছবিতে কাজ করেছেন।২০১৭ সালে রোমান্টিক তেলুগু চলচ্চিত্র ফিদায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। এটির মাধ্যমে চলচ্চিত্র সমালোচকদেরও প্রশংসা কুড়ান সাই পল্লবী।গত বছর মুক্তি পায় সাই পল্লবি অভিনীত 'শ্যাম সিং রায়' সিনেমাটি। মুক্তির পরই দারুণ প্রশংসা পেয়েছেন চারদিক থেকে। তেলেগু ভাষার এ সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন নানি।পল্লবীকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল ‘বিরতা পারভান’ ছবিতে। এতে বেনেলা চরিত্রে অভিনয় করেছেন তিনি।নব্বই দশকে তেলেঙ্গানায় নকশালবাদের পটভূমিতে গড়ে উঠেছে ‘বিরতা পারভাম’ সিনেমার কাহিনি। বেনু উড়ুগুলা পরিচালিত এ সিনেমায় সাই পল্লবীর বিপরীতে অভিনয় করেছেন রানা দাগ্গুবতী। এ ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন প্রিয়ামনি, নন্দিতা দাস, নবীন চন্দ্র, ঈশ্বরী রাও, সাই চন্দন প্রমুখ।বর্তমানে শুধু ভারতেই নয়, দক্ষিণী সিনেমার জনপ্রিয় এ অভিনেত্রীর পরিচিতি ছড়িয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনেও। তার সিনেমার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন ভক্ত-অনুরাগীরা।খুব শীঘ্রই বলিউডেও পা রাখছেন এই জনপ্রিয় অভিনেত্রী। তবে ছবি নয়, একটি হিন্দি ওয়েবসিরিজে দেখা যাবে তাঁকে।বলিউড ছবি দেখতে ভালোবাসেন সাই পল্লবী। বিশেষ করে দীপিকা পাড়ুকোনের ছবি তিনি পছন্দ করেন।তবে আলোচনার পাশাপাশি চলতি বছর বিভিন্ন বিতর্কেও জড়িয়েছিলেন সাই পল্লবী। ধর্মীয় বিষয়ে এক মন্তব্য করে চর্চায় উঠে এসেছিলেন তিনি।সেই মন্তব্যের জেরে নেট দুনিয়া কিছুদিন উত্তাল ছিল। তবে পরবর্তীতে একটি ভিডিওর মাধ্যমে নিজের মন্তব্য ব্যাখ্যা করে বিতর্কের সমাধান করেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad