Ad

বলিউডের সাহসী নায়িকা বিপাশা বসু

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (3)
Durbin News

বলিউডের বাঙ্গালী কন্যা বিপাশা বসু। সাধারণ পরিবার থেকে উঠে আসা এই নায়িকাকে বলা হয় ইন্ডাস্ট্রির অন্যতম সাহসী অভিনেত্রী। রাজ, জিসম এবং ধুম টুর মতো সিনেমায় তার সাহসী অভিনয় অভিভূত করেছে দর্শকদের। তবে অভিনয় ছাড়াও ক্যারিয়ারের পুরোটা সময় আলোচিত ছিলেন বিপাশা। ফুটবল তারকা রোনালদোর ঠোটে প্রকাশ্যে চুমু খাওয়া কিংবা, স্বদেশী রাজনীতিবিদের সাথে অশ্লীল আলাপের মতো ঘটনা দিয়ে সব সময় বিতর্কিত ছিলেন এই নায়িকা। ভারতের রাজনীতিবিদ অমর সিং এর একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে। যেটিতে শোনা যায় কোন এক নারী বিভিন্ন কথার মাধ্যমে সিডিউস করার চেষ্টা করছেন তাকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অডিও ক্লিপটি ব্যাপক আলোচনা সৃষ্টি করে সবখানে। দাবি করা হয় অমর সিং কে সিডিউস করা নারী কন্ঠ বিপাশা বসুর। তবে এটির সত্যতা বরাবর অস্বীকার করেছেন এই নায়িকা। উলটা প্রমান করে দেখানোর জন্য চ্যালেঞ্জ ও করেছিলেন তিনি। ২০০৭ সালে লিসবনের একটি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন বিপাশা। সেখানে তার সাথে অতিথি হিসাবে ছিলেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এই অনুষ্টানের পর কিছু ছবি প্রকাশ করে হইচই ফেলে দেয় একটি ব্রিটিশ ট্যাবলয়েড। ছবিতে পরিস্কার দেখা যায় রোনালদো কে অন্তরঙ্গ ভাবে কিস করছিলেন বিপাশা বসু। গনমাধ্যমটি জানায়, ওই অনুষ্টানের পর আরো অন্তরঙ্গ হয়েছিলেন দুই অঙ্গনের জনপ্রিয় দুই তারকা। এসব তথ্য প্রকাশ হবার পর আলোড়ন বয়ে যায় সামাজিক মাধ্যমে। বিপাশা বসু তখন জানিয়েছিলেন রোনালদো নিজের পরবর্তী সকল ম্যাচে আমন্ত্রণ জানানোর কথা দিয়েছেন তাকে। এরকম বিতর্ক নতুন ছিলো না বিপাশা বসুর জন্য। ২০০০ সালের শুরুতে নিজের প্রথম সিনেমার শুটিং চলাকালেই খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। সে সময় প্রকাশ্যে কারিনা কাপুরের হাতে থাপ্পড় খেয়েছিলেন বিপাশা বসু। এরপর দীর্ঘ দিন দুই নায়িকার দ্বন্দ্ব ছিলো বলিউডের অন্যতম আলোচিত বিষয়। এর কয়েকবছর পরে অবশ্য এক অনুষ্ঠানে গালে চুম্বন করতে দেখে গেছে বিপাশা কারিনাকে। সাহসী এই নায়িকা সর্বশেষ বিতর্কিত হয়েছিলেন কিছুদিন আগে। নিজের স্বামীর সাথে একটি জন্ম নিয়ন্ত্রন বিজ্ঞাপনে অন্তরঙ্গ অভিনয় করেছিলেন তিনি। কোন বিবাহিত দম্পতির এমন বিজ্ঞাপন ভালো ভাবে গ্রহননি নেটিজেনরা। বলিউডের বাঙ্গালি কন্যা বিপাশা বসুর ব্যক্তিগত জীবন বিতর্কে ঠাসা। বর্তমানে ৪৩ বছর বয়সী এ নায়িকা সংসার করছেন করন সিং গ্রোভারের সাথে। ২০১৬ সালে বিয়ের পর এখনো একসাথে রয়েছেন তারা। তবে এর আগে অনেকগুলো সম্পর্কে জড়িয়েছিলেন বিপাশা। এর মাঝে বলিউড তারকা জন আব্রাহামের সাথে তার সম্পর্ক ছিলো সবচেয়ে বেশি আলোচিত। বলিউড ক্যারিয়ারের শুরুর দিকে সম্পর্কে জড়িয়েছিলেন দুজন।সে সময় ইন্ডাস্ট্রির সবচেয়ে আবেদনময় দম্পতি হিসাবে ভাবা হতো তাদের। জন বিপাশার মিষ্টি রসায়ন নিয়ে প্রায়ই খবর প্রকাশিত হতো সংবাদ মাধ্যমে। তবে দীর্ঘ নয় বছর প্রেম করার পর বিচ্ছেদে গড়ায় তাদের সম্পর্ক। ধারণা করা হয় রোনালদোর সাথে বিপাশার চুমুর ছবি প্রকাশ হবার পর সম্পর্ক খারাপ হতে শুরু করেছিলো তাদের। এরপর বিপাশা জড়িয়ে পড়েন আরেক তারকা দিনো মারিয়ার সাথে। বিপাশার এই সম্পর্কও টিকেছিলো বেশ কিছুদিন। তবে এক পর্যায়ে বিচ্ছেদ হয়ে যায় তাদের। এই দুজন ছাড়াও সাইফ আলি খান, হারমেন বেজা, রানা বাগুবাতি সহ অনেকের সাথেই জড়িয়েছে বিপাশা বসুর নাম। তবে কারো সাথেই সম্পর্ক স্থায়ী করতে পারেননি তিনি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad