
বলিউড ছেড়ে এবার পাকিস্তানের সুন্দরী এক অভিনেত্রীর সাথে প্রেমের গুঞ্জন উঠেছে শাহরুখ পুত্র আরিয়ান খানের। সম্প্রতি, নিজের চেয়ে দশ বছরের বড় পাকিস্তানের জনপ্রিয় নায়িকা সাদিয়া খানের সাথে ল্যান্সবন্দী হয়েছেন শাহরুখ পুত্র। আরিয়ান খানের সাথে ফ্রেমবন্দী হওয়া সেই ছবিটি সাদিয়া খান তার সামাজিক যোগাযোগ মাধ্যমের স্টোরিতে শেয়ার করেছেন।সাদিয়া খান ছবিগুলো শেয়ার করে জানিয়েছেন যে, এটি নতুন বছর উদযাপন উপলক্ষে তোলা। ছবিতে দেখা যাচ্ছে, সাদিয়ার পরনে ছিল কালো রঙের পোশাক ও আরিয়ান খান পরেছিলেন লাল টি শার্ট ও সাদা রঙের জ্যাকেট। বর্তমানে পাকিস্তানি অভিনেত্রী সাদিয়া খানের সাথে আরিয়ানের তোলা এই ছবিটি তুমুল ভাইরাল নেট পাড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ছবি নজর কেড়েছে নেটিজেনদের।অনেকের মনেই সন্দেহ জেগেছে, আরিয়ান খান তবে কি ৩৫ বছর বয়সী পাকিস্তানি অভিনেত্রীর সাথে প্রেম করছেন? এ নিয়ে মিডিয়া পাড়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা। তবে এই বিষয়ে আরিয়ান খান কিংবা পাকিস্তানের এই জনপ্রিয় অভিনেত্রী এখনো কিছুই বলেননি।তবে এর আগে এক পার্টিতে বলিউড অভিনেতা সালমান খানের সাথেও একই ফ্রেমে দেখা গেছে এই পাকিস্তানি সুন্দরীকে। উল্লেখ্য যে, নতুন বছরের শুরুতে দুবাইয়ের একটি পার্টিতে বলিউডের একাধিক তারকা উপস্থিত ছিলেন। সেই পার্টিতে যোগ দিয়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। দুবাইয়ের ঐ পার্টিতে নোরা ফাতেহির সাথে তার ছবি ভাইরাল হতে না হতেই- দুজনের মাঝে প্রেমের গুঞ্জন রটিয়ে দিয়েছেন নেটিজেনরা। অনেকে কটাক্ষ করে বলেছেন, নিজের চেয়ে পাঁচ বছরের বড় অভিনেত্রীর সাথে প্রেম করছেন আরিয়ান খান।এর আগে শাহরুখ পুত্রকে তার ক্রাশ বলে উল্লেখ করেছিলেন চাঙ্কি কন্যা অনন্যা পান্ডে। অনন্যার এরকম কথায় বেশ চটেছিলেন আরিয়ান খান।যার কারনে অনন্যার সাথে কথাও বন্ধ রেখেছিলেন তিনি। এমনকি বলিউডের কিছু পার্টিতে অনন্যাকে এড়িয়ে যেতেও দেখা গিয়েছে আরিয়ান খানকে। অবশ্য অনন্যার জন্মদিনে আরিয়ানের অভিমানের অবসান ঘটেছিল। অনন্যার বার্থডে পার্টিতে বেশ হাসিমুখেই ধরা দিয়েছিলেন আরিয়ান খান। কয়দিন আগেও বলি পাড়ায় কান পাতলেই শোনা যেতো, আরিয়ান খানের সাথে অনন্যা পান্ডের প্রেমের গুঞ্জন। যদিও বা স্টারকিড সেলিব্রেটিদের জন্য এরকম বিতর্ক বা গুঞ্জন নতুন কিছু নয়। তবে বলিউডের অনন্যা, নোরা কিংবা পাকিস্তানের সাদিয়ার সাথে আরিয়ান খানের প্রেমের গুঞ্জন থাকলেও, আরিয়ান খান কখনোই তার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেননি। শাহরুখ পুত্রকে শাহরুখের মতোই রোমিও বললেও ভুল হবে না। ইতিমধ্যে বাবার মতোই আরিয়ান খানও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন নারী মহলে। লাখো তরুনীর ক্রাশ আরিয়ান খানকে অনেকেই বলিউডের রোমিও বলেও উল্লেখ করেছেন।উল্লেখ্য যে, আরিয়ান খান অভিনয়ের চেয়ে ক্যামেরার পিছনে কাজ করতে বেশি পছন্দ করেন। খুব শীঘ্রই চিত্রনাট্যকার হিসেবে বলিউডে ডেবিউ করবেন তিনি। বলিউডে ছেলের অভিষেকের জন্য আরিয়ানের পাশে বটবৃক্ষের মতো দাঁড়িয়ে আছেন বাবা শাহরুখ খান।তবে এটাও সত্য যে, আরিয়ান খান বলিউডে পা রাখার আগেই জনপ্রিয় হয়ে উঠেছেন ব্যক্তিগত জীবনকে ঘিরে। তার ব্যাপারে নেটিজেনদের জানার আগ্রহের যেন শেষ নেই। সাম্প্রতিক সময়ে বিনোদন অঙ্গনের প্রাণ বলা যায় তাকে।



