
এবার মা হতে যাচ্ছেন বলিউডের অন্যতম সুন্দরী ও সফল অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অভিনেতা সালমান খানের সাথে প্রেমের ইতি টেনে রণবীর কাপুরের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন এই বলিউড অভিনেত্রী। তবে রণবীরের সাথেও প্রেমে জড়িয়ে প্রতারিত হতে হয়েছে তাকে। রণবীর ক্যাটরিনাকে ছেড়ে ডেট শুরু করেন আরেক বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সাথে। অবশ্য ক্যাটরিনাও রণবীর কাপুরকে ভুলে থিতু হোন ভিকি কৌশলের ভালবাসায়। এরপর ২০২১ সালের ৯ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভিকি ও ক্যাটরিনা। ক্যাটরিনার সাথে ভিকির বিয়েকে সেই সময় অনেকে পাবলিসিটি স্ট্যান্ট আখ্যা দিয়ে বলেছিল, এই বিয়ে বেশিদিন টিকবে না। তবে ক্যাটরিনা ও ভিকি সেটাকে ভুল প্রমাণ করে, সুখী দম্পতি হিসেবেই কাটিয়ে দিয়েছেন একটি বছর।ক্যাটরিনা ও ভিকি কৌশল একে অপরের সাথে কতটা সুখী- সেটা তাদের সোস্যাল মিডিয়া পোস্ট দেখলেই বুঝা যায়।সম্প্রতি তাদের প্রথম বিবাহ বার্ষিকীতে, ভিকির সাথে কিছু রোমান্টিক ছবি শেয়ার করে ভালবাসার প্রকাশ করেন ক্যাটরিনা কাইফ।তবে ক্যাটরিনা ফ্যানদের অপেক্ষা, কখন তিনি মা হবেন? আলিয়া, বিপাশা ও সোনামের পর ক্যাট ও ভিকির সংসার আলো করে কখন আসবে ফুটফুটে সন্তান! এবার ভক্তদের সেই অপেক্ষা মনে হয় শেষ হয়েছে। সম্প্রতি একাধিক গণমাধ্যম দাবি করছে , ক্যাটরিনা খুব শীঘ্রই মা হতে যাচ্ছেন। এমনকি এই বলি সুন্দরী নাকি ছয় মাসের অন্তঃসত্ত্বা। গত ৬ জানুয়ারি শুক্রবার, ভিকি কৌশল ও শাশুড়ির সাথে ভারতের সিদ্ধিবিনায়ক মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। সেখানে, ভিকি ও শাশুড়ীর সাথে সবুজ রঙের ঢিলেঢালা পোশাকে ল্যান্সবন্দী হয়েছেন বলিউডের এই সুন্দরী অভিনেত্রী।ক্যাটরিনার এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মুহূর্তেই। ছবিটি দেখেই গুঞ্জন উঠেছে তার অন্তঃসত্ত্বা হওয়ার। অনেকেই বলছেন, তাদের সন্দেহই সত্য হলো। মনে হচ্ছে ক্যাটরিনা ছয় মাসের অন্তঃসত্ত্বা। আবার কেউ কেউ বলছেন, এই কারনেই হয়তো কয়েক মাস ধরে ক্যাটরিনা ঢিলেঢালা পোশাক পরার পাশাপাশি ক্যামেরা দেখলে এড়িয়ে যাচ্ছেন । নেটিজেনদের এরকম ধারণা করার মুল কারন হচ্ছে, সাম্প্রতিক সময়ে ক্যাটরিনার যতগুলো ছবি সামনে এসেছে, তার বেশিরভাগ ছবিতেই তাকে দেখে অনেকের কাছেই অন্তঃসত্ত্বা মনে হয়েছে।তবে এটি শুধুই জল্পনা নাকি সত্যি- তা জানা যাবে সময় হলেই। কারন ক্যাটরিনা কিংবা ভিকি কৌশলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো কিছুই পরিষ্কার করা হয়নি।বর্তমানে সিনেমা নিয়ে ব্যস্ত ক্যাটরিনা কাইফকে শেষবারের মতো দেখা গিয়েছে হরর কমেডি ঘরানার সিনেমা- phone voot a (ভূত পুলিশে।)যদিও বা ক্যাটরিনা অভিনীত phone voot (ভূত পুলিশ) সিনেমাটি বক্স অফিসে খুব একটা সফলতা লাভ করেনি। বলিউড সুপারস্টার সালমান খানের বিপরীতে (ক্যাটরিনা অভিনীত) টাইগার থ্রি সিনেমায় দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। বলিউডের একাধিক সূত্রমতে সিনেমাটি এই বছরেই মুক্তি পাবে। বলিউডের পাশাপাশি এবছর বিজয় সেতুপতির বিপরীতে দক্ষিণি সিনেমা মেরি ক্রিসমাসেও দেখা যাবে এই সুন্দরী অভিনেত্রীকে।উল্লেখ্য যে, মেরি ক্রিসমাস সিনেমায় চরিত্রের প্রয়োজনে মাতৃত্বের সুখ লাভ করেছেন ক্যাটরিনা। তবে ভক্তমহলের একান্ত বিশ্বাস, বাস্তব জীবনেও খুব শীঘ্রই এই সুখ লাভ করতে চলেছেন তিনি।



