Ad

টাকার জন্য বিয়ে করেছেন যেসব বলিউড অভিনেত্রীরা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (9)
Durbin News

অভিনেত্রীরা টাকার জন্য সব করতে পারেন, এমন ধারণা মোটামুটি সাধারণ স্তরের সকল মানুষই পোষণ করে থাকেন।তারা টাকার জন্য যেমন কারো হাত ধরতে পারেন, তেমনি টাকার জন্য মুহূর্তেই যে কারো হাত ছেড়েও দিতে পারেন। শুধুমাত্র টাকার জন্য বিয়ে করেছেন, বলিউডের এরকম অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন, নব্বই দশকের সুন্দরী অভিনেত্রী কারিশমা কাপুর।২০০৩ সালে ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থায়, সঞ্জয় কাপুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি।দীর্ঘদিন সংসার করার পরে, ২০১৬ সালে দাম্পত্য জীবনের ইতি টেনেছিলেন কারিশমা। তখন সঞ্জয়ের কাছ থেকে ভরণপোষণের জন্য, মোটা অংকের অর্থ নিয়েছিলেন তিনি। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। বোনের মতো শুধু সম্পত্তি দেখে বিয়ে করেছিলেন, বলিউডের নবাব খ্যাত অভিনেতা সাইফ আলী খানকে।বিয়ের আগে শাহিদ কাপুরের সাথে প্রেমের সম্পর্ক ছিল তার। এমন প্রতারণা করার কারনে, তুমুল সমালোচিত হয়েছিলেন তিনি।অনেকেই কটুক্তি করে বলেছিল, এরা শুধু টাকার পিছনেই দৌঁড়ায়। সুতরাং ভালবাসা এদের কাছে কিছুই না। বলিউডের অন্যতম ফিটেস্ট অভিনেত্রী শিল্পা শেঠি বিয়ে করেছেন, বিশিষ্ট ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। শুধু যে সম্পত্তির জন্য বিয়ে করে শিল্পা সমালোচিত হয়েছিলেন তা নয়, রাজের প্রথম সংসার ভাঙার জন্যেও তাকে দায়ী করা হয়।বলিউডের নব্বই দশকের হিট অভিনেত্রী জুহি চাওলা। অভিনয় ও চোখের যাদুতে দর্শকদেরকে মাতিয়ে রাখেন তিনি।ক্যারিয়ারের সোনলী সময়ে, ২ হাজার কোটি টাকার মালিক, জয় মেহতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। অবশ্য বিয়ের পর মিডিয়া পাড়ায় খুব বেশি একটা দেখা মিলেনা জুহির। অভিষেক বচ্চনের সাথে রানী মুখার্জির রসায়নের কথা অজানা নয় কারো। তবে অভিষেকের সাথে বিচ্ছেদের দীর্ঘ সময় পর, ২০১৪ সালে আদিত্য চোপড়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি।বলিউডে জোর গুঞ্জন ছিল, রানী আর বিয়েই করবেন না। কিন্তু সেই গুঞ্জন ভুল প্রমাণ করলেও সমালোচকরা বলেছিলেন, রানী টাকার জন্যই এরকম বুড়ো লোককে বিয়ে করেছেন। বলিউডের সিল্ক খ্যাত আলোচিত ও সমালোচিত অভিনেত্রী বিদ্যা বালান। শুধু অভিনয়ের জন্যই নয়, ব্যক্তিগত জীবনে বিয়ের জন্যেও তুমুল সমালোচিত হয়েছিলেন তিনি।নেটিজেনদের একাংশের দাবি, টাকার জন্যই সিদ্ধার্থ রায় কাপুরের তৃতীয় স্ত্রী হতেও, দ্বিতীয়বার চিন্তা করেননি এই অভিনেত্রী। প্রস্তাব পাওয়া মাত্রই হ্যাঁ বলে দিয়েছিলেন তিনি । ছেলেবেলার বান্ধবী আরতি বজাজের সঙ্গে প্রথমে বিয়ে করেছিলেন বলি প্রযোজক সিদ্ধার্থ। সেই বিয়ে ভাঙলে কবিতাকে বিয়ে করেন।বেশিদিন টেকেনি সিদ্ধার্থ রায় কাপুরের দ্বিতীয় বিয়ে। ২০১১ সালে আরতিকে ডিভোর্স দেওয়ার পরের বছর, বিদ্যা বালানের সঙ্গে ঘর বাঁধেন তিনি।বলিউডের অন্যতম স্টাইলিশ অভিনেত্রী সোনাম কাপুর। পুরো কাপুর পরিবার বলিউডে রাজত্ব করলেও, ইন্ডাস্ট্রিতে অবস্থান শক্ত করার ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন কয়েকজন সদস্য।তাদের মধ্যে সোনাম কাপুর অন্যতম। তবুও প্রায় ৫০০০ কোটি টাকার মালিক, আনন্দ আহুজাকে বিয়ে কয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। অবশ্য সোনামের এই সিদ্ধান্ত মোটেও ভুল নয়। বর্তমানে আনন্দ ও পুত্র বায়ুকে নিয়ে, বেশ লাক্সারিয়াস লাইফ লিড করছেন এই অভিনেত্রী। বলিউডের অন্যতম সফল অভিনেত্রী আনুস্কা শর্মা। ২০১৭ সালের ডিসেম্বরে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিরাট কোহলির সাথে। আনুস্কা বলেন, তিনি জীবনে সবকিছু সঠিক সময়েই করতে ভালবাসেন। বিয়ের ক্ষেত্রেও তাই। কিন্তু মিডিয়া পাড়ার একাংশের দাবি, আনুশকা সম্পত্তির জন্যই বিরাটকে বিয়ে করেছেন। বলিউডের আলোচিত সুন্দরী অভিনেত্রী সানা খান। হঠাৎ করেই ধর্মের জন্য ক্যারিয়ার ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।এরপর ২০২০ সালে ডায়মন্ড ব্যবসায়ী, মুফতি আনাস সাইয়্যিদকে বিয়ে করে ধর্মকর্মে মনোযোগ দেন এই অভিনেত্রী।কিন্তু সমালোচনাকারীরা অনেকেই বলেন, সানা চালাকি করে আনাসকে বিয়ে করেছেন, যাতে তার টাকায় লাক্সারিয়াস জীবন কাটাতে পারেন৷

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad