বলিউড
৪ দিনে ‘পাঠান’ সিনেমার আয় ৫০০ কোটি ছাড়িয়ে
গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’। বিশ্বের ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই শত কোটির ক্লাবে পা রাখে এটি। আর চতুর্থ দিনে গিয়ে সিনেমাটি ৫০০ কোটি টাকার ক্লাব ছাড়িয়েছে।
বলিউড রিভিউ ডটকমের তথ্য অনুসারে, মুক্তির চতুর্থ দিনে শুধু ভারতে পাঠান আয় করেছে ৫৫ কোটি রুপি। আর এ পর্যন্ত ভারতে সিনেমাটির মোট আয় ২২১ কোটি ৭৫ লাখ রুপি। চতুর্থ দিনে গিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪১৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫৩৯ কোটি ৯১ লাখ টাকার বেশি)।
অন্যদিকে বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা এক টুইটে জানিয়েছেন, চার দিনে শুধু ভারতে পাঠান আয় করেছে ২০০ কোটি রুপি। চার দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৪০০ কোটি রুপি।
২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিনেমাটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।
‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।
জনপ্রিয়
বলিউড থেকে আরও পড়ুন
নতুন বছরে বড় পর্দায়: ২০২৬ সালে আলোচনার শীর্ষে যে ৭ সিনেমা
নতুন বছর মানেই নতুন সিনেমার উত্তেজনা। আর ২০২৬ সালকে ঘিরে বলিউডে সেই উত্তেজনা যেন আগেই চরমে পৌঁছেছে। বড় বাজেট, তারকাবহুল অভিনয়, পৌরাণিক কাহিনি থেকে শুরু করে দেশপ্রেম, রাজনীতি আর অ্যাকশনের গল্প সব মিলিয়ে এই বছর দর্শকদের জন্য থাকছে একের পর এক বড় চমক। ইতিমধ্য
.webp)
আসছে রণবীর-দীপিকার মেয়ের প্রথম সিনেমা
বিনোদন, বলিউড
গৌরীকে পটাতে গান শুনিয়েছিলেন শাহরুখ, মুখের ওপর গৌরী বলেছিল, ‘ফালতু’
শাহরুখ খান,কিং খান,বলিউড,হিন্দি সিনেমা,গৌরী খান, sharukh khan, srk
কি হয়েছে ক্যাটরিনা কাইফের?
ক্যাটরিনা,ক্যাটরিনা কাইফ,বলিউড,বিনোদন,হিন্দি সিনেমা
.jpg)
.jpg)


.webp)

.jpg)

.jpg)