

দেশের অনলাইন ফুড ডেলিভারি ব্যবসায় বড় নাম ফুডপান্ডা। কিন্তু এই ব্যবসার চাকা যাদের ঘামে ঘোরে, সেই রাইডারদের অভিযোগ দিন দিন তাদের শ্রমের মূল্য কমছে, অথচ বাড়ছে চাপ, নিয়ম আর শাস্তি।
একসময় একটি ডেলিভারিতে ৪০ থেকে ৫০ টাকা পাওয়া গেলেও এখন অনেক ক্ষেত্রে ৩০ থেকে ৩৫ টাকা পাওয়ার অভিযোগ করছেন রাইডাররা। প্রায় ৫ কিলোমিটার দূরত্বের একটি ডেলিভারির জন্য ৩২ টাকা পাওয়ার অভিযোগও রয়েছে।
সবচেয়ে বড় প্রশ্ন, এত খরচ ও ঝুঁকি নিয়ে কাজ করেও কেন একজন রাইডারকে আগের তুলনায় আরও বেশি সময় রাস্তায় থাকতে হচ্ছে?
একজন রাইডারের দাবি, আগে ৮ থেকে ৯ ঘণ্টা কাজ করেই যে আয় করা যেত, এখন একই আয় করতে ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত রাস্তায় থাকতে হচ্ছে। তার ওপর ডেলিভারিতে সামান্য দেরি হলেই লেট ফি, বিভিন্ন অভিযোগে পেনাল্টি, এমনকি সাসপেনশনের অভিযোগও রয়েছে। অথচ ঢাকার ভয়াবহ যানজট, বৃষ্টি, রাস্তার অবস্থা কিংবা রেস্টুরেন্টে খাবার প্রস্তুতিতে দেরি-এসবের নিয়ন্ত্রণ একজন রাইডারের হাতে নেই।
তাহলে প্রশ্ন উঠতেই পারে- রাইডার যদি স্বাধীনভাবে কাজ করেন, তাহলে তার ওপর এত নিয়ন্ত্রণ ও জবাবদিহি কেন? আর যদি এত নিয়ম ও নিয়ন্ত্রণই থাকে, তাহলে সেই অনুযায়ী ন্যায্য পারিশ্রমিক ও কাজের নিরাপত্তা কোথায়?
রাইডাররা দয়া চান না। তারা চান তাদের শ্রমের ন্যায্য মূল্য। প্রতিদিন রোদ-বৃষ্টি উপেক্ষা করে, জীবনের ঝুঁকি নিয়ে যারা গ্রাহকের খাবার পৌঁছে দেন, তাদের শ্রমকে শুধু একটি অর্ডারের ৩০-৩৫ টাকার হিসাবে দেখলে চলবে না।
ব্যবসা বড় করার পাশাপাশি যারা সেই ব্যবসাকে প্রতিদিন সচল রাখছেন, তাদের জীবন ও জীবিকার কথাও ভাবতে হবে। রাইডারদের অভিযোগ যদি সত্যি হয়, তাহলে প্রশ্ন একটাই লাভের হিসাবের বাইরে ফুডপান্ডার কাছে কি রাইডারদের শ্রমেরও কোনো মূল্য আছে?
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ।
দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১ হাজার ১৬৩ জনের। চলতি বছরে এক দিনে এটিই সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
.jpg&w=3840&q=75)

মাগুরার শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি মো. হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানার যে আদেশ নিম্ন আদালত দিয়েছিলেন, সেটিও বহাল রয়েছে।
গণতান্ত্রিক সরকারের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।