-6a97ef4c642da.webp&w=3840&q=75)

স্প্যানিশ ফুটবল তারকা লামিনে ইয়ামালের সঙ্গে চেহারায় দারুণ মিল। আর সেই মিলই ভারতের কেরালার ১৫ বছর বয়সি কিশোর অ্যালেন জেমসকে রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় এনে দিয়েছে।
কেরালার কোল্লাম জেলার চাক্কুভাল্লির বাসিন্দা অ্যালেন দশম শ্রেণির শিক্ষার্থী। সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তাকে নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। ভিডিওটি দেখে অনেকেই প্রথমে বিভ্রান্ত হয়ে পড়েন এটি অ্যালেন, নাকি বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল!
অ্যালেনের চুলের ধরন, মুখের গড়ন এবং হাসিতে ইয়ামালের সঙ্গে বেশ কিছুটা মিল রয়েছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তার ছবি ও ভিডিও শেয়ার করে তাকে ইয়ামালের সঙ্গে তুলনা করতে শুরু করেন।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বার্সেলোনার নীল-লাল জার্সি পরে ফুটবল নিয়ে ড্রিবল করছেন অ্যালেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তার পরিচয় ও ফুটবল-সম্পর্কিত নানা বিষয় নিয়ে কৌতূহল বাড়তে থাকে।
অ্যালেনের বন্ধু ও স্কুলের সহপাঠীরা অবশ্য আগে থেকেই তার চেহারার সঙ্গে ইয়ামালের মিল নিয়ে মজা করতেন। তবে ইনস্টাগ্রামে তার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি বড় পরিসরে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি বিপুলসংখ্যক মানুষের নজরে আসে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মজা করে অ্যালেনকে বিভিন্ন নামে ডাকতে শুরু করেছেন। তবে ভাইরাল হওয়ার পেছনে শুধু চেহারার মিলই নয়, ফুটবলের সঙ্গে তার নিজের সম্পৃক্ততাও বাড়তি আগ্রহ তৈরি করেছে।
অ্যালেন স্কুল দলের হয়ে ডিফেন্ডার হিসেবে ফুটবল খেলেন। অর্থাৎ, ফুটবলের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। যদিও ইয়ামালের মতো আক্রমণভাগের খেলোয়াড় নয়, তবু বিশ্ব ফুটবলের আলোচিত তরুণ তারকার সঙ্গে তার চেহারার মিল তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে।
ভাইরাল হওয়ার পর অল্প কয়েক দিনের মধ্যেই অ্যালেনের সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারী কয়েক শ থেকে কয়েক হাজারে পৌঁছে যায়। স্থানীয় বিভিন্ন অনুষ্ঠান ও দোকান উদ্বোধনের জন্যও তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে বলে জানা গেছে।
তবে এত মিল থাকা সত্ত্বেও অ্যালেনের প্রিয় ফুটবলার লামিনে ইয়ামাল নন। তার পছন্দ আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।
হঠাৎ পাওয়া এই জনপ্রিয়তা উপভোগ করলেও অ্যালেনের লক্ষ্য আপাতত পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি ফুটবলে নিজের ক্যারিয়ার গড়ে তোলা। সামাজিক যোগাযোগমাধ্যমের ভাইরাল পরিচয়ের বাইরে একজন ভালো ফুটবলার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান কেরালার এই কিশোর।
সূত্র: এনডিটিভি
সৌদি আরবের সঙ্গে তেহরানের কোনো বিরোধ বা চ্যালেঞ্জ নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেইন জালিল রহিমি জাহানাবাদি। তিনি বলেছেন, তুরস্ক ও পাকিস্তান ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের ভালো বন্ধু। সৌদি আরবের সঙ্গেও ইরানের সুসম্পর্ক রয়েছে। তাই ‘মক্কা চুক্তি’ নিয়ে তেহরানের কোনো উদ্বেগ বা চিন্তা নেই।
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
মায়ের কোলে থাকার বয়সেই কঠিন লড়াইয়ের মুখোমুখি ছোট্ট ফুয়াদ। মাত্র ৪ মাস ৬ দিনের শিশুটির শরীর ও চোখ হলুদ হয়ে গেছে, ফুলে উঠছে পেট। জটিল রোগে আক্রান্ত ছেলেকে বাঁচাতে চিকিৎসকেরা লিভার প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। আর সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভারের অংশ দিতেও প্রস্তুত মা ভূবন আক্তার বীথি। কিন্তু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ৬০ থেকে ৭০ লাখ টাকা জোগাড় করাই এখন পরিবারের সবচেয়ে বড় দুশ্চিন্তা।
রংপুরে পৃথক অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ও ওয়াইফাই মেশিন চুরি মামলার মূল আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া প্রায় ৯৫ হাজার ৫০০ টাকা মূল্যের ওয়াইফাই নেটওয়ার্কের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।