

রংপুরে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে। ঘটনাটি মাদক সেবনকে কেন্দ্র করে তাৎক্ষণিক হত্যাকাণ্ড, নাকি এর পেছনে ছিল পূর্বপরিকল্পনা একাত্তর টেলিভিশনের অনুসন্ধানে পুলিশের প্রাথমিক বর্ণনার সঙ্গে বেশ কিছু অসঙ্গতি সামনে এসেছে।
গত ২১ আগস্ট রংপুরের বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের পর দুই তরুণ সিদ্ধার্থ ও মুগ্ধকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জবানবন্দির ভিত্তিতে মাদক সেবনের জেরে হত্যাকাণ্ডের কথা সামনে আনা হয়েছিল। তবে অনুসন্ধানে ঘটনাস্থল, অভিযুক্তদের গতিবিধি, প্রযুক্তিগত তথ্য এবং স্বজনদের বক্তব্য বিশ্লেষণ করে সেই ব্যাখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে।
অনুসন্ধানে জানা যায়, ঘটনার রাতে কথিত ইয়াবা সেবনের স্থান, অভিযুক্তদের গতিবিধি এবং সীমান্ত নামের এক তরুণের মায়ের বক্তব্যের সঙ্গে পুলিশের করা এজাহারের বর্ণনায় পার্থক্য রয়েছে। গণপতি চক্রবর্তীর বাসার ছাদে ওঠার পথেই মাদক সেবনের সুযোগ থাকলেও সেখানে কীভাবে কোনো শব্দ ছাড়াই চারজনকে হত্যা করা হলো, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
প্রযুক্তিগত তথ্যেও রয়েছে অসঙ্গতি। ২১ আগস্ট রাত ৩টা থেকে পরদিন দুপুর পর্যন্ত গণপতি চক্রবর্তী ও অভিযুক্তদের মোবাইল ফোন একই টাওয়ার এলাকায় থাকলেও তারা একই স্থানে ছিলেন না বলে অনুসন্ধানে উঠে এসেছে।
হত্যাকাণ্ডের সম্ভাব্য আর্থিক কারণ হিসেবেও গণপতি চক্রবর্তীর ১৫ লাখ টাকার প্রভিডেন্ট ফান্ডের কথা আলোচনায় আসে। তবে অনুসন্ধানে জানা গেছে, কাচারী বাজার সোনালী ব্যাংক শাখায় থাকা ওই প্রভিডেন্ট ফান্ড থেকে তিনি কোনো টাকা তোলেননি। নথিপত্র অনুযায়ী, এলপিআরে থাকায় তাঁর পেনশনের টাকাও পাওয়ার সুযোগ ছিল না। ফলে অর্থের জন্য হত্যাকাণ্ডের তত্ত্বও প্রশ্নের মুখে পড়েছে।
ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজে সন্দেহজনক কোনো মোটরসাইকেলের চলাচল দেখা না গেলেও গণপতি চক্রবর্তীর বাড়ির বিদ্যুৎ সংযোগ পোল থেকে বিচ্ছিন্ন করার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। নির্দিষ্ট ফিডারে ওই দিন মাত্র ১ ঘণ্টা ১৩ মিনিট লোডশেডিং থাকার তথ্য পাওয়া গেলেও পোল থেকে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি কেন তদন্তের আওতায় আসেনি, তা স্পষ্ট নয়।
এদিকে, স্বজন ও ঘনিষ্ঠদের বক্তব্যে হত্যাকাণ্ডের আগে গণপতি চক্রবর্তীর নিরাপত্তাহীনতার বিষয়টিও সামনে এসেছে। তাঁর চায়ের দোকানি বন্ধু প্রদীপ ও শ্যালিকার দাবি, ঘটনার আগের প্রায় দেড় মাস তিনি অস্বাভাবিক আতঙ্কে ছিলেন। এমনকি ঘর বন্ধ করে ঘুমাতেন এবং কখনো কখনো কৌতুকের ছলে নিজের জীবননাশের আশঙ্কার কথাও বলতেন।
নিহত গণপতি চক্রবর্তীর সন্তান আগামী চক্রবর্তী কারমাইকেল কলেজে পড়াশোনা করতেন। মৃত্যুর আগে এক বন্ধুর সঙ্গে চ্যাটে সরকারি চাকরিপ্রার্থী এক ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করার বিষয়ে পরামর্শ চেয়েছিলেন বলেও অনুসন্ধানে জানা গেছে।
গণপতি চক্রবর্তীর ব্যবহৃত শেষ ফোনের কল রেকর্ড বিশ্লেষণেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁর মোবাইলে সর্বশেষ কলটি আসে ২০ আগস্ট বিকেলে তাঁর স্ত্রীর নম্বর থেকে। ফোনটি ২১ আগস্ট ভোর ৬টা ৫ মিনিটে বন্ধ হয়ে যায়। ধারণা করা হচ্ছে, এই সময়সীমার মধ্যেই হত্যাকাণ্ডটি ঘটানো হয়ে থাকতে পারে।
এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা মাদক সেবনের বিষয়টি বলে তদন্তকারীদের বিভ্রান্ত করে থাকতে পারে।
সব মিলিয়ে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও এর নেপথ্যে কারা ছিল তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। প্রাথমিক তদন্তে কোনো ভুল বা অসঙ্গতি থেকে থাকলে তা খতিয়ে দেখে নিরপেক্ষ পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা এবং সম্ভাব্য পরিকল্পনাকারীদের শনাক্ত করার দাবি উঠেছে।
নেত্রকোনার ফুটবল মাঠে শুরু হচ্ছে নতুন উত্তেজনা। জেলার ১০ উপজেলা নিয়ে আয়োজন করা হচ্ছে ‘জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা এবং তরুণদের মাদক, সন্ত্রাসসহ নানা নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যেই এ আয়োজন।
কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসানের করা হামলা ও চাঁদা দাবির অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, কিশোরগঞ্জ শাখা।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
রংপুরে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে। ঘটনাটি মাদক সেবনকে কেন্দ্র করে তাৎক্ষণিক হত্যাকাণ্ড, নাকি এর পেছনে ছিল পূর্বপরিকল্পনা একাত্তর টেলিভিশনের অনুসন্ধানে পুলিশের প্রাথমিক বর্ণনার সঙ্গে বেশ কিছু অসঙ্গতি সামনে এসেছে।
সেতু আছে, কিন্তু নেই সংযোগ সড়ক। ফলে পাকা সেতুর দুই প্রান্তে বাঁশের সাঁকো বানিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন রংপুরের কাউনিয়া উপজেলার অন্তত ১০ গ্রামের মানুষ। বছরের পর বছর ধরে এ দুর্ভোগ চললেও স্থায়ী সমাধান হয়নি। বর্ষা এলেই তিস্তার পানির তোড়ে সেতুর দুই পাশের মাটি ও সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।