

লক্ষ্মীপুরে বাসের ভেতর সুপারভাইজারকে হত্যার ঘটনায় শিক্ষানবিশ হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। পারিশ্রমিক না দেওয়ায় সুপারভাইজার রিয়াদ হোসেন লিটনকে (৩৭) লোহার তৈরি হুইল রেঞ্জ দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন হেলপার ইউসুফ ভুইয়া (২৫)।
রোববার (১৭ এপ্রিল) সকালে সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
এর আগে শনিবার (১৬ এপ্রিল) রাতে নরসিংদীর মাধবদী থানা এলাকায় অভিযান চালিয়ে ইউসুফকে গ্রেপ্তার করে সিআইডির এলআইসি শাখার একটি চৌকস দল। ইউসুফের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বারআনী গ্রামে।
মুক্তা ধর জানান, গত ৯ এপ্রিল ভোরে লক্ষ্মীপুর সদরের ঝুমুর মোড়স্থ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের উপর দাঁড়ানো ইকোনো সার্ভিসের এটি যাত্রীবাহী বাসের ভেতর থেকে ওই বাসের সুপারভাইজার রিয়াদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ওইদিনই অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী হালিমা আক্তার (২৯)। পরে এই ঘটনার ছায়া তদন্ত নেমে বাসের শিক্ষানবিশ হেলপার ইউসুফের সংশ্লষ্টতা পায় সিআইডি। পরে তাকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউসুফ হত্যাকান্ডের কথা স্বীকার করেছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।
গ্রেপ্তারকৃত ইউসুফ জিজ্ঞাসাবাদে সিআইডিকে জানায়, তিনি ভবঘুরে জীবনযাপন করতেন। তখন ওবাইদুর নামের এক প্রতিবেশি তাকে ঢাকা-লক্ষ্মীপুর রুটে চলাচলকারী ইকোনো বাসের চালক নাহিদের (৩৫) সঙ্গে কথা বলে তার চাকরির ব্যবস্থা করে দেন। ৮ এপ্রিল বিকাল ৩টায় ঢাকার মানিকনগরের কাউন্টারে নাহিদের সঙ্গে পরিচত হন তিনি। এরপর সুপারভাইজার রিয়াদ ও বাসের পুরাতন হেলপার শিপনসহ লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা দেন। রাত সময় তারা লক্ষ্মীপুর পৌঁছে যাত্রীদের গন্তব্যে নামিয়ে ঝুমুর মোড়স্থ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আঞ্চলিক মহাসড়কে বাসটি পার্কিং করেন। চালক নাহিদ ও পুরাতন হেলপার শিপন সুপারভাইজারের কাছ থেকে তাদের প্রাপ্য মজুরী নিয়ে বাড়ি চলে যায়।
সিআইডি জানায়, চালক ও পুরাতন হেলপার চলে যাওয়ার পর রাত ১টার দিকে নতুন হেলপার ইউসুফ গাড়িতে অবস্থানরত সুপারভাইজার রিয়াদের কাছে পারিশ্রমিক চায়। তখন রিয়াদ জানায়, তার ডিউটি এখনও শুরু হয়নি। পরদিন থেকে আপ-ডাউন ট্রিপের জন্য তাকে ৪০০ টাকা দেওয়া হবে। কিন্তু ইউসুফ কাজ শিখতে শিখতে লক্ষ্মীপুর এসেছে বিধায় পারিশ্রমিক দাবি করে। এ নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহতি হয়। এ পর্যায় ইউসুফ গাড়িতে থাক দেড় ফুট লম্বা লোহার হুইল রেঞ্জ দিয়ে রিয়তের মাথায় আঘাত করে। এতে রিয়াদ মারা গেলে তার মরদেহ গাড়ির সিটের উপর রেখে পালিয়ে যায়।
লালমনিরহাটের আদিতমারীতে সাত বছরের শিশু নন্দিনী রানী হত্যা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্রকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার বাবা রনজিং কুমার রায়কে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জ সদর উপজেলার কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ফের ভেঙে গেছে। শুক্রবার সকাল ১১টার দিকে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করে। এতে কয়েকটি গ্রামের নিচু এলাকা তলিয়ে যাওয়ার পাশাপাশি অনেক বসতঘরে পানি ঢুকে পড়েছে। হঠাৎ পানি প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে এক চা দোকানিকে হুমকি ও ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনার দুই দিন পর ফোনে ওই দোকানিকে আবারও হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় শনিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌভিক সাহা দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজতে গিয়ে নতুন করে রহস্যের সৃষ্টি হয়েছে। সৌভিক নিখোঁজ হওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর তার মাসতুতো ভাইয়ের স্ত্রীও বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন। একই দিনে কাছাকাছি সময়ে দুজনের নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও পরিবার।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।