

রাজধানীর সবুজবাগ এলাকায় তানিয়া আফরোজ মুক্তা (২৮) নামে এক নারীকে নিজ ঘরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মুক্তার ঘাড়ে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ । আর মরদেহের পাশে মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় পড়েছিল তার দুই শিশু সন্তান।
শনিবার (২৬ মার্চ) বিকালে সবুজবাগের দক্ষিণ বেগুনবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
রোববার পুলিশের মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মনতোষ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শনিবার সন্ধ্যায় জরুরি সেবা ৯৯৯’ এ কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গিয়ে ওই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তার ঘাড়ে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের মরদেহের পাশে মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় পড়েছিল তার দুই শিশু সন্তান। তাদের একজনের বয়স তিন বছর আরেক জনের বয়স ১০ মাস। তিন বছরের শিশুটি সুস্থ থাকলেও ১০ মাসের শিশুটি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও সিআইডির ফরেনসিক টিম হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করেছে।
মনতোষ বিশ্বাস বলেন, মুক্তা তার দুই শিশু সন্তান নিয়ে ওই বাসার দ্বিতীয় তলায় থাকতেন। তার স্বামী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের টেকনোলজিস্ট। তিনি সেখানেই থাকেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে কেউ এসি ঠিক করতে এসে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কারণ বাসার এসিটি খোলা অবস্থায় পাওয়া গেছে এবং চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে বাসার দরজাও খোলা পেয়েছে। ডাকাতির উদ্দেশ্যে অথবা অন্য কোন কারণে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কিনা সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
আগামীকাল ২৬ আগস্ট বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে দিনটি ধর্মীয় মর্যাদায় পালন করবেন মুসলিমরা। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নানা ধর্মীয় কর্মসূচি।
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।