

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী অবশেষে র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। গুলশান-১ নম্বরের ফিরোজা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে ২৩ বোতল বিদেশি ব্র্যান্ডের মদ, বেশ কিছু বিয়ার ও সীসার সরঞ্জামসহ তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, এই ফ্ল্যাটটি বোতল চৌধুরীর না, এটা অন্য আরেক ব্যক্তির নামে নেয়া। তবে গত এক সপ্তাহ ধরে ওই ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন পলাতক এই আসামি। ফ্ল্যাটের মালিক বোতল চৌধুরীর মত অভিজাত অপরাধীদের ফ্ল্যাটটি ভাড়া দিতেন। সেটি অপরাধীদের আত্মগোপনের জন্য ব্যবহার হত।
প্রচুর টাকা ভাড়ার বিনিময়ে ফ্ল্যাটের মালিক অপরাধীদের সেখানে আত্মগোপনে থাকার এবং নানা ধরণের অনৈতিক কাজ করার সুযোগ করে দিতেন। ফ্ল্যাটটিতে মদের মিনি বারও গড়ে তোলা হয়েছিল। সেখানে নানা ধরনের দেশি-বিদেশি মদের সংগ্রহ করে রাখা হত। ফ্ল্যাটটি যিনি অপরাধীদের কাছে ভাড়া দিতেন, তাকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন র্যাবের কর্মকর্তারা
তদন্ত সংশ্লিষ্টরা জানান, সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি বোতল চৌধুরী দীর্ঘ ২৪ বছর ধরে ঘুরে বেড়াচ্ছিলেন প্রকাশ্য। তিনি নিয়মিত রিজেন্ট এয়ারওয়েজের চিফ অপারেটিং অফিসার হিসেবে বিমানবন্দরের ভেতরে যাতায়াত করতেন। তার কাছে ছিল বিমানবন্দরের প্রবেশের ডিউটি পাসও, যেটি সংগ্রহ করার বিষয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে তদন্ত করা হয়। তারপরও কীভাবে এই অপরাধী প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছেন সেটি নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল।
তবে সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রী-এমপি-ভিআইপিদের সান্নিধ্যে থাকার কারণেই এটা সম্ভব হয়েছে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, এমপি সাবের হোসেন চৌধুরী, বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমানসহ অনেক ভিআইপিদের সঙ্গে ছবি রয়েছে বোতল চৌধুরীর। তার বাংলাদেশ ও কানাডার আলাদা দুটি পাসপোর্ট রয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত ২৮ মার্চ আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। তার বাসা মিরপুর ডিওএইচএসে। তার পরিবার এখানে থাকেন না। ওয়ারেন্ট জারি হওয়ার পর তিনি ৩০ মার্চ গুলশানের এই ফ্ল্যাটে আত্মগোপন করেন। তার বাসা থেকে ২৩ বোতল মদ, বেশ কিছু বিয়ার ও সীসার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, সাথে আরও দুজন নারীকে আটক করা হয়েছে। দুই নারীর পরিচয় ও কী উদ্দেশে এ বাসায় ছিলেন, তা জিজ্ঞাসাবাদে জানা যাবে।
১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর বনানীর ক্লাব ট্রামসের নিচে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। এ হত্যা মামলায় গোয়েন্দা পুলিশ ১৯৯৯ সালের ৩০ জুলাই ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
এ মামলায় কারাগারে আছেন তারিক সাঈদ মামুন ও হারুন অর রশীদ। আর পলাতক রয়েছেন আসামি আজিজ মোহাম্মদ ভাই, সানজিদুল হাসান ইমন ও সেলিম খান।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তাহমিনা আক্তার মীম। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
আগামীকাল ২৬ আগস্ট বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে দিনটি ধর্মীয় মর্যাদায় পালন করবেন মুসলিমরা। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নানা ধর্মীয় কর্মসূচি।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।