

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিটভুক্ত এক নম্বর আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে র্যাবের দায়ের করা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুর। তার জামিন শুনানির জন্য আগামি ১০ এপ্রিল দিন ধার্য করে দেয়া হয়।
এর আগে আশিষ রায় চৌধুরীকে আদালতে হাজির করে মাদকদ্রব্য আইনে করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক শামীম হোসেন।
এর আগে আশিষের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র্যাব।
বৃহস্পতিবার গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, বুধবার রাতে র্যাব-১০ এর ডিএডি জাহাঙ্গীর আলম বাদি হয়ে আশিষ রায় চৌধুরীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। সোহেল চৌধুরী হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আশিষ রায়কে নতুন করা এই মাদক মামলায় আটক রাখার আবেদন করে আদালতে পাঠানো হয়।
প্রসঙ্গত, আলোচিত চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় চার্জশিটভুক্ত এক নম্বর আসামি আশীষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী পুলিশের খাতায় ছিলেন পলাতক। অথচ নথি বলছে আশিষ গত ২৪ বছর যাবত ভিআইপি মর্যাদায় আসা যাওয়া করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। চাকরি করেছেন একাধিক এয়ারলাইন্সেও। ভিআইপি কোটায় দাপিয়ে বেড়িয়েছেন বিমানবন্দরে।
অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার কর্তাব্যক্তিদের ম্যানেজ করেই হাতিয়েছিলেন এ নিরাপত্তা পাস। শুধু তাই নয়, ক্ষমতা ধরে রাখতে আমলা, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদেরও বিমানবন্দরে ভিআইপি সুযোগ-সুবিধা করে দিতেন বোতল চৌধুরী। বিনিময়ে কখনো এমপির ভাই আবার কখনো মন্ত্রীর ভাতিজা পরিচয়ে দাপট দেখাতেন বিমানবন্দরে। তার ভয়ে বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও থাকতেন আতঙ্কে।
বিমানবন্দরের কর্মকর্তাদের অভিযোগ সাবেক এক মন্ত্রীর আশীর্বাদে বেপরোয়া হয়ে উঠেন আশীষ রায় চৌধুরী। তার হাত ধরেই কয়েক বছর আগে তাকে বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হওয়ার স্বপ্নও দেখেন বোতল চৌধুরী। তবে সরকারের একটি মহল ও বিমানবন্দরের কর্মকর্তারা বিষয়টি ইতিবাচক হিসেবে না নেওয়ায় বিষয়টি আর এগোয়নি।
সবুজ, নীল, লাল ও কালো- এই চার রঙের নিরাপত্তা পাস ছিল তার বোতল চৌধুরীর। বিমানবন্দরের অল্প কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারই কেবল এই পাস রয়েছে, যা ব্যবহার করে বিমানবন্দরের যে কোনো জায়গায় অনায়াসে যাওয়া যায়।
আর এই পাসটি পাওয়ার আগে ওই ব্যক্তির বিষয়ে সশরীরে তদন্ত করেন পুলিশ কর্মকর্তারা। এমনকি বাবা ও মায়ের আত্মীয়দের ব্যাপারেও তদন্ত করা হয়। তবে অদৃশ্য শক্তির জোরে সব পরীক্ষায় উতরে ভিআইপি এ পাসটি নিজের কব্জায় নেন খুনের মামলার আসামি আশীষ রায়।
মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে র্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১০ এর অভিযানে রাজধানীর গুলশান থেকে ওই মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি আশিষ রায় চৌধুরীকে (৬৩) গ্রেফতার করা হয়।
এ সময় উদ্ধার করা হয় ২২ বোতল বিদেশি মদ, ১৪ বোতল সোডা ওয়াটার, একটি আইপ্যাড, ১৬টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, দুটি আইফোন ও নগদ দুই লাখ টাকা।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তাহমিনা আক্তার মীম। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
আগামীকাল ২৬ আগস্ট বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে দিনটি ধর্মীয় মর্যাদায় পালন করবেন মুসলিমরা। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নানা ধর্মীয় কর্মসূচি।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।