সারাদেশ
ঈদযাত্রায় বাইকজট
ঈদ যাত্রায় যানজট ভোগান্তি নতুন কিছু নয়। প্রতি বছরই দেশের মহাসড়কগুলোর বিভিন্ন পয়েন্টে ঘরমুখো যাত্রীবাহী বিভিন্ন পরিবহন দীর্ঘ যানজটে পড়ে। দৌলতদিয়া-পাটুরিয়া, শিমুলিয়া-মুন্সিগঞ্জ, টাঙ্গাইল মহাসড়ক থেকে যমুনা সেতু টোল প্লাজায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে যানবাহন।
স্বাচ্ছন্দ্যে ঈদে গ্রামে ফিরতে বাস-ট্রাক-লঞ্চ এড়িয়ে অনেক মানুষই ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়ে গন্তব্যে যাচ্ছেন। এবার সেই সংখ্যাটা হয়তো আরও বেড়ে গেছে। শুক্রবাস সকাল থেকে যমুনা সেতু টোলপ্লাজা এলাকায় মোটরসাইকেলের দীর্ঘ জট দেখা গেছে। এছাড়া মাওয়া ফেরিঘাট ও শিমুলিয়া এলাকা দিয়ে বিপুল সংখ্যক মানুষকে বাইকে করে গ্রামে যেতে দেখা গেছে।
মোটরসাইকেল যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসড়কের দীর্ঘ যানজটের ভোগান্তি এড়াতে এবং দ্রুত নিজ গন্তব্যে পৌঁছাতে তারা ঈদযাত্রায় বাইকের ব্যবহার করছেন।
মো. শফিক নামের এক বেসরকারি চাকরিজীবি ঈদে গ্রামে ফিরছেন মোটরসাইকেলে। স্ত্রী-সন্তানদের ভোগান্তি এড়াতে আগেই তাদের গ্রামে পাঠিয়ে দিয়েছেন। মোটরসাইকেল নিয়ে শুক্রবার সকালে বাড়ি ফেরার সময় যমুনা সেতু টোলপ্লাজায় মোটরসাইকেল জটে পড়েন তিনি। আলাপকালে দূরবীন নিউজকে তিনি বলেন, আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। ঈদে যাতায়াতে মাত্রাতিরিক্ত ভোগান্তি হয় বলে আগেই স্ত্রী-সন্তানকে গ্রামে পাঠিয়ে দিয়েছি। আজ ভোগান্তি এড়াতে বাসে না গিয়ে মোটরসাইকেলে গ্রামে যাচ্ছি। কিন্তু এখানে এসে দেখলাম আমি একা নই। আমার মত হাজার হাজার মানুষ বাইকে গ্রামে ফিরছে। ফলে টোলপ্লাজার দিকে বাইকের দীর্ঘ জট দেখা দিয়েছে।
একই রকম দৃশ্য দেখা গেছে মাওয়া এলাকায়ও। মাওয়া এক্সপ্রেসওয়ে পেরিয়ে মাওয়া ঘাট থেকে শিমুলিয়া পর্যন্ত বাইকযাত্রীদের দীর্ঘ সারি দেখা গেছে। সকলেই পদ্মা পার হয়ে ওপারে যাওয়ার জন্য অপেক্ষমান ছিলেন।
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড
কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন
দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।

.jpg)







