Ad

ঈদযাত্রার চতুর্থ দিনেও ট্রেনের শিডিউল বিড়ম্বনা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
train
Durbin News

ঈদযাত্রার চতুর্থ দিনেও ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। এদিনও শিডিউল বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদের। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠে পুরো স্টেশন এলাকা।

শনিবার (৩০ এপ্রিল) ‘ধূমকেতু এক্সপ্রেস’ নামের ট্রেনটি প্রায় ৪০ মিনিট দেরী করে নিজ গন্তব্যস্থলে রওনা শুরু করে। এছাড়া ‘নীলসাগর এক্সপ্রেস’ ৪৫ মিনিট পরে স্টেশন এলাকা ত্যাগ করে। এ দু’টি ট্রেন ব্যতীত বাকি ট্রেনগুলো নির্দিষ্ট সময় পর পর স্টেশন এলাকা ত্যাগ করতে দেখা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অতিরিক্ত লোকসমাগমে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। এদিকে প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে শিশু এবং বৃদ্ধারা। ছোট্ট শিশুদের একটুখানি প্রশান্তি দিতে অনেকেই হাত পাখার ব্যবহার করছেন।

এসময় আরও দেখা যায়, ট্রেন মিস করে ফেলবেন এমন ধারণা থেকে অনেকেই ভোর রাতেই স্টেশনে চলে এসেছেন। তবে স্টেশনে টিকিট ব্যতীত কাউকেই ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। কিন্তু যাদের টিকিট নেই তারা তাৎক্ষনিকভাবে ‘স্ট্যান্ডিং টিকিট’ সংগ্রহ করতে পারছেন।

ঈদযাত্রার শুরু দিকে তেমন একটা যাত্রীচাপ না থাকলে ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বৃদ্ধি পাচ্ছে যাত্রীসংখ্যা। গতকালও স্টেশনের প্ল্যাটফর্মে তিল ধারনের ঠাইটুকু ছিল না। আজ শনিবারও (৩০ এপ্রিল) একই চিত্রের দেখা মেলে।

ধূমকেতু এক্সপ্রেসের যাত্রী নৌরিন সুলতানা শাম্মী নামের এক যাত্রীর সাথে কথা হলে তিনি জানান, গতকাল থেকে অফিস ছুটি হয়েছে। আমি আগেই আজকের টিকিট সংগ্রহ করে রেখেছিলাম। বহুদিন পর আব্বু-আম্মু এবং গ্রামের মাটি ও মানুষের সান্নিধ্যে যেতে পারবো ভাবতেই অন্যরকম আনন্দ লাগছে।

নুরে আলম সাইমন নামের আরেক যাত্রী জানান, ঈদে ট্রেনে বাড়ি যাওয়া বরাবরই বাড়তি আনন্দ যোগ করে। তবে প্রত্যেকটি ঈদে ট্রেনের টিকিট পেতে আমাদের বেশ ভোগান্তিতে পড়তে হয়। এসময় তিনি আরও জানান, যেহেতু আমরা ক্রমেই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি সুতরাং আশা করছি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের সেবাকে আরও আধুনিক করা হবে। তবে যাইহোক শত যুদ্ধ করে বাড়ি ফিরতে পারছি আপাতত এই আনন্দ উপভোগ করছি বেশ।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad