
চট্রগ্রামের হাটহাজারী এলাকায় বাসের চাপায় নিকাশ বড়ুয়া (৪৫) ও মাছ ব্যবসায়ী মেজ্জাইন্যা (৫০) নামের দুই ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
আজ শনিবার (৩০ এপ্রিল) সকালের হাটহাজারী-নাজিরহাট খণ্ডল্যোর ঘাটায় এ ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, আমরা খবর পেয়ে দু’জনকে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করি।
নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ ওমর ফারুক বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে।



