Ad

ঈদে ফাঁকা সড়কে ঝড়ছে একের পর এক প্রাণ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
accident p
Durbin News

সুব্রত চন্দ:

ঈদে সড়ক-মহাসড়কগুলো তুলনামূলক ফাঁকা থাকায় অনেকে বেপোরোয়া গতিতে গাড়ি চালান। এতে প্রতিবছরই সড়কে ঝড়ে প্রাণ। এবারও এর ব্যতিক্রম হয়নি। গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে একাধিক পৃথক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

সবশেষ বুধবার (৪ মে) চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড় কমলদহ এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হন। আহত হয়েছেন ১০ জন। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের কুমিরা হাইওয়ে থানার ডিউটি অফিসার মো. জাকির হোসেন।

তিনি বলেন, স্বাধীন বাংলা পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ যাচ্ছিল। বড় কমলদহ এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে দুইজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এদিকে একই দিন সকাল ৯টায় ঢাকার ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কে বাথুল রোড কন্ট্রোল এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে তিনজনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, ফাঁকা সড়কে অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে।

এর আগে মঙ্গলবার (৩ মে) ঈদের দিন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর অ্যাপ্রোচে ধাক্কা দিলে এক কিশোরের মৃত্যু হয়। এতে মেহেদি হাসান নামের ওই কিশোরের আরো দুই বন্ধু আহত হন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঈদ আনন্দ করতে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিল ওই তিন কিশোর। সন্ধ্যায় উপজেলার ধোপগাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেল সেতুর এপ্রোচে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু গুরুতর আহত হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে একজনকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। পরে বাকি দুই দুইজনকে বগুড়া সদর হাসপাতালে পাঠানো হয়।

ঈদের দিন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে টাঙ্গাইলে একইভাবে নিহত হয় দুই কিশোর। মঙ্গলবার (৩ মে) জেলার ধনবাড়ি উপজেলার টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের কুইচামারা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরো এক কিশোর আহত হয়েছে।

ধনবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) বলেন, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ সংলগ্ন পিলারে ধাক্কা দেয় মোটরসাইকেলটি।

একইদিন রাত ১২টায় ঝালকাঠির নলছটি উপজেলার বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় থ্রি হুইলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়। এ সময় আহত হন তাদের আরেক বন্ধু।

নলছটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, আহতদের যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঈদের দিন মঙ্গলবার গাজীপুরের একই স্থানে পৃথক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর উড়াল সড়কের পূর্বপাশে ও নিচে এই দুর্ঘটনা ঘটে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, বিকাল ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সড়কের পূর্বপাশে সিএনজিচালিত অটোরিকশাকে এনা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে চারজন নিহত হয়। এই ঘটনার পাঁচ মিনিট পর সফিপুর ফ্লাইওভারের নিচে তাকওয়া পরিবহনের এটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad