সারাদেশ
দৌলতদিয়ায় ১০ কিলোমিটার যানজট
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়েছে। ফলে তীব্র গরমে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
শুক্রবার (৬ মে) সন্ধ্যা থেকেই এখানে গাড়ির চাপ বাড়তে থাকলে দীর্ঘ হতে শুরু করে যানজট। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। শনিবার (৭ মে) সকালে যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যানজট পৌঁছায় ১০ কিলোমিটারে। ফলে যাত্রী ও যানবাহনের চাপে অপ্রতুল হয়ে যায় ফেরি ও লঞ্চ।
এছাড়াও খুলনা-দৌলতদিয়া মহাসড়কে ভোগান্তিতে পড়েছে কাঁচামালবাহী ট্রাক। ট্রাক ড্রাইভাররা জানান, দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ফেরির সিরিয়াল পাচ্ছেন না তারা।
রফিক নামে এক ড্রাইভার জানান, শুক্রবার সন্ধ্যা থেকে ঘাটের লাইনে আছি। এখনো ফেরি পার হতে পারিনি।
অনেক বাসের যাত্রীরা জানাচ্ছিলেন, গতকাল সন্ধ্যা থেকে যানজটে বসে আছেন তারা। রাত বাসেই কেটেছে বলেও জানান তারা। অভিযোগ করেন, প্রশাসনের লোকজনের অভাব রয়েছে এখানে।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের বিআইডব্লিউটিসি জানিয়েছে, এই রুটে ২১টি ফেরির সবকটি চলছে। স্বাভাবিকের চেয়ে বেশি মানুষ ও যানবাহনের চাপ থাকায় যানজট সৃষ্টি হয়েছে।
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড
কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন
দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।

.jpg)







