
কুমিল্লার রাজাপুর রেলস্টেশনে ঢাকাগামী মালবাহী কন্টেইনার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (৯ মে) উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
কুমিল্লা রেলওয়ে স্টেশনের কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেন ভোর ৪টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এরমধ্যে একটি ট্রেন উদ্ধার কাজ শুরু করেছে।


