

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কামাল হোসেন (৬০) নামের এক ঠিকাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, জমি বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।
সোমবার (৯ মে) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলিম বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য মতে জমি নিয়ে বিরোধের জেরে তাকে খুন করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান।
এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার শেষে বাহিরে বের হন তিনি। কিছুক্ষণ পরেই এলাকার নার্সিং হোমের পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করে নার্সিং হোমে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, কামাল হোসেনকে যখন হাসপাতালে আনা হয়, তখন তাঁর ডান কান দিয়ে রক্ত পড়ছিল। দুই হাঁটুর নিচে ক্ষতচিহ্ন আছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



