সারাদেশ


মা-মেয়েদের হত্যায় ২৪ ঘন্টায় চার্জশিট


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১০ মে ২০২২, ০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার

মা-মেয়েদের হত্যায় ২৪ ঘন্টায় চার্জশিট

মানিকগঞ্জ দুই মেয়ে ও স্ত্রীকে গলা কেটে হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই এই অভিযোগপত্র দেয়া হয়েছে। 


সোমবার (৯ মে) মানিকগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগ পত্র দাখিল করা হয়। 


প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে মানিকগঞ্জ জেলা পুলিশ। এর আগে রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুন নূর ১৬৪ ধারায় আসামি আসাদুজ্জামন রুবেলের স্বীকারোক্তি জবানবন্দি লিপিবদ্ধ করেন।


বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর খবর পেয়ে দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে প্রাথমিক ভাবে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহের ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ধারালো দাসহ রক্তমাখা জামাকাপড় উদ্ধার করে পুলিশ। পরে সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে হত্যায় জড়িত প্রধান আসামি আসাদুজ্জামানকে গ্রেফতার করা হয়। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসাদুজ্জামান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। 


পুলিশের দেয়া অভিযোগ পত্রে ১২ জন সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে। এছাড়াও মৃত তিনজনের ময়নাতদন্ত প্রতিবেদনও সংগ্রহ করা হয় বলে জানিয়েছে পুলিশ। 


তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আসামী আসাদুজ্জামান ওরফে রুবেল ব্যাপক ভাবে ঋণে জর্জরিত হয়ে যান। ফলে সংসার ও ঋণের চিন্তায় মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে এ হত্যাকাণ্ড ঘটান। 


উল্লেখ্য, মানিকগঞ্জের ঘিওরের বালিয়াখোড় ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে আসাদুজ্জামান রোববার ভোরে নিজ স্ত্রী ও দুই মেয়েকে দা দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।


জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।