Ad

কুমিল্লায় মাদক সম্রাট পেলেন আ'লীগের নমিনেশন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
yyy
Durbin News

সম্প্রতি সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেও কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে অভিযুক্ত মাদক ব্যবসায়ী আরফানুল হক রিফাতকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

কুমিল্লা জেলার ১৬ মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীর তালিকার শীর্ষে রয়েছে আরফানুল হক রিফাতের নাম। প্রধানমন্ত্রীর কার্যালয় সরকারি গোয়েন্দা সংস্থা দ্বারা সারাদেশে মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও তাদের সঙ্গে জড়িত অসাধু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের একটি তালিকা তৈরি করে।

২০১৮ সালের ৯ জানুয়ারি পিএমও চট্টগ্রাম বিভাগের তালিকা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি পাঠিয়েছিল। যাচাই ও বিবেচনা করে ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিল তারা। তালিকায় রিফাতের পদ কুমিল্লা মহানগরের মনোহরপুর এলাকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুক্রবার (১৩মে) গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক বৈঠকে রিফাতের মনোনয়ন চূড়ান্ত করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, রিফাত কুমিল্লা জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমানে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের কাছের লোক।

সংসদ সদস্য বাহারের সভাপতিত্বে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বিশেষ সভায় রিফাতকে রোববার ১৫ জুন আসন্ন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করার জন্য আ.লীগের কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব পাঠানো হয়।

গোপন সূত্র থেকে জানা গেছে, রিফাত অবৈধ মাদক ব্যবসায়ীদের থেকে কমিশন পান এবং স্থানীয় মাদক ব্যবসায়ীদের সাথে নিয়মিত যোগাযোগ করেন।

২০১৯ সালের ২৬ অক্টোবরে এক স্থানীয় গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগের স্থানীয় নেতা জাহিদ ইকবাল শরিফুল যিনি র‌্যাবের কাছে স্থানীয়ভাবে তৈরি অস্ত্র এবং ৭৮টি গুলিসহ গ্রেপ্তার করা হয়েছিল তার ও রিফাতের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ।

যদিও রিফাতের বিরুদ্ধে আরোপিত অভিযোগগুলোকে "নোংরা ষড়যন্ত্র" ছাড়া কিছুই নয় বলে দাবি করেছেন তিনি।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ রিফাতের ব্যাপারে জানান, তারা রিফাতকে একজন পরিশ্রমী নেতা হিসেবে জানেন। রিফাত ছাত্রলীগ থেকে রাজনীতি করে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। দলের সংকটের সময় ছিলেন সম্পূর্ণ নিবেদিত।

যুগ্ম-সাধারণ সম্পাদক রিফাতের মামলার ব্যাপারে জানান, বিএনপি সরকার তার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা করেছে।

তবে পিএমওর দ্বারা তালিকাটি তৈরি হয়েছে বলে জানালে তিনি জানান, তার এ বিষয়ে তার কোনো ধারণা নেই।

রিফাতের নির্বাচন প্রতিদ্বন্দ্বী ও মনোনয়নপ্রত্যাশী মাসুদ পারভেজ ইমরান জানান, মনোনয়ন চূড়ান্ত করার সময় কিছু ভুল হতে পারে তবে আমি আশা করি বিষয়টির ব্যপারে সঠিক সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।

কুমিল্লা জেলার সাথে ভারতের ১০৬ কিলোমিটার সীমান্ত রয়েছে সেখান দিয়ে বিপুল পরিমাণে অবৈধ মাদক প্রবেশ করে বাংলাদেশে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad