
চট্টগ্রামে গোপন বৈঠককালে জামায়াত-শিবিরের ৪৯ নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। এর মধ্যে কোতোয়ালী থানা জামায়াতের আমিরও রয়েছেন।
মঙ্গলবার (১৭ মে) বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।
এর আগে সোমবার রাতে নগরীর কোতোয়ালী থানার টেরিবাজার এলাকার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ওসি জাহিদুল কবির জানান, জামায়াত-শিবিরের কর্মীরা রেস্টুরেন্টে বসে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে থানা জামায়াতের আমিরসহ ৪৯ জনকে আটক করা হয়।
এই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান জাহিদুল কবির।


