Ad

খেলোয়াড়দের জন্য বাসভর্তি পতিতা অফার করে তোপের মুখে সাবেক ইতালি প্রধানমন্ত্রী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
berlusconimonza-sixteen_nine
Durbin News

কোন খেলায় দল জিতলে মালিকপক্ষ খেলোয়াড়দের পুরষ্কৃত করেন। আর্থিক পুরষ্কারের পাশাপাশি বাড়ি, গাড়িও থাকে। কিন্তু জয়ের বিপরীতে বোনাস হিসেবে গাড়ি ভর্তি পতিতার কথা নিশ্চয়ই অস্বাভাবিক। ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলিভিও বারলুসকোনি এমন কান্ডই ঘটালেন। তার দল মনজা এফসির খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে বাসভর্তি পতিতার ব্যবস্থা করবেন বলে জানান তিনি।ক্রিসমাস সামনে রেখে এক ডিনার পার্টিতে মনজা ক্লাবের খেলোয়াড়দের সাথে ভিডিওতে দেখা যায় বারলুসকোনিকে। ইতালির ক্লাব ফুটবল লিগ 'সিরি এ' তে এসি মিলান বা জুভেন্টাসকে হারাতে পারলেই মনজার খেলোয়াড়দের জন্য বিশেষ এই বোনাসের ঘোষণা দেন তিনি।মনজার নতুন কোচ রাফায়েল ফ্যালাডিনোকে নিয়ে শুরুতে কিছুক্ষণ কথা বলেন বারলুসকোনি। যেখানে রাফায়েলকে নিয়ে প্রশংসাই ছিল বেশি। এরপরই দেন তার ভাইরাল হওয়া সেই বিশেষ বোনাস ঘোষণা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়ে যায়। ইতালির বিরোধী দলীয় নেতা লরা বোলড্রিনি এর তীব্র নিন্দা জানান। ব্যাপারটিকে অশ্লীল যৌনতা ও লজ্জাজনক হিসেবে উল্লেখ করেন তিনি।সমালোচনার জবাবে বারলুসকোনি ইনস্টাগ্রামে পোস্ট করতে বাধ্য হন। তিনি জানান সাধারণ লকার রুম নিয়ে অবাস্তব মজা এতটা প্রতিক্রিয়ার কারণ হবে সেটা তিনি বুঝতে পারেননি।যারা সমালোচনা করছেন তাদের রসবোধের অভাব আছে বলে মনে করেন তিনি। সামনে বড়দিন, সমালোচকদেরও বড় দিনের শুভেচ্ছা জানান বারলুসকোনি।৮৬ বছর বয়সী বারলুসকোনি বরাবরই তার আক্রমণাত্মক ভাষা ব্যবহারের জন্য পরিচিত। এ ছাড়া নিজস্ব ভিলাতে 'বুঙ্গা বুঙ্গা' পার্টির কারণেও আলোচিত এই রাজনীতিবিদ।২০১১ সালে 'বুঙ্গা বুঙ্গা' পার্টিতেই একজন অপ্রাপ্তবয়স্ক পতিতার সাথে যৌন সম্পর্কের অভিযোগ আনা হয়। ২০১৫ সালে অবশ্য আপিল করে খালাস পান তিনি, যখন বিচারক রায় দেন ওই মেয়ে অপ্রাপ্তবয়স্ক ছিল না।মনজা ফুটবক ক্লাব গত মৌসুমে প্রথমবারের মতো 'সিরি এ' তে উন্নিত হয়। আর প্রথমবারেই চমক জাগিয়ে হারিয়ে দেয় জুভেন্টাসকে। আসছে জানুয়ারিতে আবারও মোকাবেলা করবে ইন্টার ও জুভেন্টাসকে। ফেব্রুয়ারিতে খেলবে বারলুসকোনির পুরোনো ক্লাব এসি মিলানের বিপক্ষে।বারলুসকোনি একজন বিলিয়নিয়ার মিডিয়া মোগল হিসেবে পরিচিত। তিন দশক এসি মিলানের মতো ইতালিয়ান ক্লাবের মালিকানা ছিল তার কাছে। ২০১৮ সালে তিনি মনজা ক্লাব কিনে নেন। 'সিরি এ' লিগে বর্তমানে ক্লাবটির অবস্থান ১৪ তম। তার মালিকানায় এসি মিলান দারুণ সফল দল। ১৯৮৬ থেকে ২০১৬ পর্যন্ত জিতেছে ২৯ টি ট্রফি। ২০২১ সালে ফোর্বসের করা র‍্যাংকিং অনুসারে ইতালির ফুটবল ক্লাবগুলোর সবচেয়ে ধনী মালিক বারলুসকোনি। সারা বিশ্বেও তার অবস্থান সেরা দশে। শত বছরের পুরোনো ক্লাব হলেও মনজা খুব একটা সুবিধা করতে পারেনি কখনোই। বারলুসকোনি মালিকানা নিয়েই অনেকটা বদলে দেন ক্লাবটির চেহারা। ১৯ বছর পর 'সিরি সি' থেকে ক্লাবটি ২০২০ সালে 'সিরি বি' তে উন্নতি লাভ করে। এর এক বছরের মাথায় 'সিরি এ' লিগে খেলার যোগ্যতাও অর্জন করে। চলতি বছর আগস্টে মনজা প্রথম 'সিরি এ' ম্যাচ খেলে। প্রথম কয়েকটি ম্যাচে টানা হারলেও সেপ্টেম্বরে বড় অঘটনের জন্ম দেয়। ১-০ গোলে হারিয়ে দেয় জুভেন্টাসকে।ইতালির রাজনীতিতে এক সময়কার অন্যতম প্রভাবশালী নেতা বারলুসকোনি। বর্তমানে অবশ্য শারীরিক অসুস্থতার কারণে রাজনীতিতে তার উপিস্থিতি কমে আসছে। ভিন্ন ভিন্ন মেয়াদে তিনবার ইতালির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন বারলুসকোনি। প্রথম দফায় ১৯৯৪ থেকে ১৯৯৫, দ্বিতীয় দফায় ২০০১ থেকে ২০০৬ ও তৃতীয় দফায় ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন তিনি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad