স্থানীয় সন্ত্রাসীদের দ্বারা সাবেক সেনা কর্মকর্তা ও তার পরিবারকে হত্যার হুমকি
হেড অফ ডিজিটাল মিডিয়া


ঢাকার সাভারের আশুলিয়ার শের আলী মার্কেট এলাকায় নিজ জমিতে বাউন্ডারি দেয়ার সময় স্থানীয় কয়েকজন বাসিন্দার বাধার শিকার হয়েছেন ফজলুল হক নামে সাবেক এক সেনা কর্মকর্তা। এসময় অবসরপ্রাপ্ত এ সার্জেন্ট ও তার পরিবারকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন তারা। পরিবারের নিরাপত্তা চেয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছে তার ছেলে মোঃ তানভির আহম্মেদ (২৫ ) তাদের অভিযোগ, সাবেক এই সেনা কর্মকর্তা তার জায়গার ওপর বাউন্ডারি করার সময় স্থানীয় যুবক আতিক ও তার ছোট ভাই আহসান এবং আতিকের বন্ধু রাসেল বাধা প্রদান করে। ওই সময় আতিকের বন্ধু রাসেল ফজলুল হকের ছেলেকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং হত্যার হুমকি দেন।পরিবারটি আরও দাবি করছেন, অবৈধভাবে অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তার জায়গা ভোগ-দখল করার চেষ্টা করছে অভিযুক্তরা।দীর্ঘদিন ধরেই তারা বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। যার ফলে নিজের কেনা জায়গা সত্ত্বেও বাউন্ডারির দেয়াল তুলতে পারছে না ফজলুল হকের পরিবার। একই সঙ্গে অভিযুক্তদের হুমকি ধমকিতে চরম অনিরাপত্তায় রয়েছেন বলে জানান তারা।



