সারাদেশ


মিরপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৮ জুলাই ২০২৩, ০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার

মিরপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
রাজধানীর মিরপুর ১১ নম্বরে সড়ক অবরোধ করছেন বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক। বকেয়া ও বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। অবরোধের কারণে ওই সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। 

জানা যায়, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে সকাল ১০টা থেকে মিরপুর ১১ নম্বর গোলচত্বরে ওই এলাকার বিভিন্ন পোশাক কারখানার প্রায় ৪ থেকে ৫শ শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ করছেন।

এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ। ওই পথে না গিয়ে গাড়িগুলো বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। 

মিরপুর পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে থানা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আছেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।


সম্পর্কিত

রাজধানীর খবর

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

এক যুগ পর উৎসবমুখর পরিবেশে শেষ হলো চট্টগ্রাম চেম্বারের ভোটগ্রহণ

দীর্ঘ এক যুগ পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ–এর দ্বিবার্ষিক নির্বাচন। শনিবার বিকেল ৪টায় নগরের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভোটগ্রহণ শেষ হয়।

কুষ্টিয়ায় ট্রেনের ছাদে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

কুষ্টিয়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে নুরুল ইসলাম নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দোয়ারাবাজারে হাওরে হাঁস রাখতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হাওরে হাঁস রাখতে গিয়ে বজ্রপাতে সফিক মিয়া নামে এক হাঁস খামারির মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সুঁড়িগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

মনপুরায় ১০ পিস ইয়াবাসহ যুবক আটক, পুলিশের কাছে হস্তান্তর

ভোলার মনপুরা উপজেলায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার হাজীরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।