১৪ তলা ভবন থেকে পড়ে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ শিক্ষার্থীর মৃত্যু
হেড অফ ডিজিটাল মিডিয়া


রাজধানীতে ১৪ তলা ভবন থেকে পড়ে ফারজানা আক্তার নামে এক কলেজ শিক্ষার্থী মারা গেছেন। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর রমনা ইস্কাটন রোডে এ ঘটনা ঘটে। তিনি সিদ্ধেশ্বরী গার্লস কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।রমনা থানার পরিদর্শক (অপারেশন) হুমায়ুন কবির জানিয়েছেন, পুলিশ বিকালে খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি জানতে পারিনি।হুমায়ুন কবির আরও বলেন, নিহত ফারজানা সিদ্ধেশ্বরী গার্লস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ঘটনার সময় তার বাবা, ছোট ভাই ও বোন তাদের বাড়িতে ছিলেন। এই ঘটনার পর ফারজানার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।কী কারণে তিনি ভবন থেকে পড়ে গেলেন সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে নিশ্চিত করেছেন হুমায়ুন কবির।


