

ঝালকাঠি সদরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় নিহত বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। জীবিত ২৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।ঝালকাঠি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। গাড়ির ভেতরে আর কোনো মরদেহ নেই। যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।এর আগে শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বাশার স্মৃতি পরিবহন নামের যাত্রীবাহী বাসটি দুর্ঘটনায় পড়ে। পিরোজপুরের মঠবাড়িয়া থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যায় এটি। উপজেলার ছত্রকান্দা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। প্রথমে ১৫ জনের প্রাণহানির খবর পাওয়া যায়।



