

দেশের সব সড়ক ও সেতুতে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য টোল ফ্রি করাসহ ছয় দফা দাবি আদায়ে সারাদেশে অ্যাম্বুলেন্স চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত সোমবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স চলাচলা বন্ধ থাকবে বলে জানায় সংগঠনটি। রোববার (২৩ জুলাই) সংবাদ মাধ্যমে পাঠানো সমিতির সভাপতি গোলাম মোস্তফার সই করা এক চিঠিতে এসব তথ্য জানা যায়। সমিতির এ ঘোষণার ফলে বিপাকে পড়েছেন অসুস্থ রোগীরা। রাতের বেলা ইমার্জেন্সী রোগী আনা নেওয়ায় অ্যাাম্বুলেন্স পাওয়া না যাওয়ায় অনেকেই ট্রাক কিংবা সিএনজি করে রোগী আনা নেওয়া করেছেন। অ্যাম্বুলেন্স সমিতি এই ধর্মঘটের পেছনে ৬ টি দাবি তুলেছেন। সমিতির ৬ দফা দাবি হলোঃ ১. সেবাখাতে বিআরটিএ কর্তৃক অ্যাম্বুলেন্সে প্রাইভেট কারের মতো আয়কর (এটিআই) নেওয়া বন্ধ করতে হবে২. অবিলম্বে অ্যাম্বুলেন্সের জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন করতে হবে৩. অবিলম্বে প্রধানমন্ত্রীর টোল ফ্রি ঘোষণার বাস্তবায়ন চাই৪. দেশের প্রতিটি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিং সুবিধা দিতে হবে৫. রোগী থাকা অবস্থায় প্রতিটি পাম্পে সিরিয়াল ছাড়া তেল এবং গ্যাস নেওয়ার ব্যবস্থা করে দিতে হবে৬. সড়কে হয়রানি মুক্ত ও নির্বিঘ্নে চলাচলের নিশ্চয়তা দিতে হবে


