Ad

নাটোরে যুবলীগ নেতার কবজি কেটে নিল প্রতিপক্ষরা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1690152591-226215dc0c8e3bb7d9c23a392ef17e66
Durbin News

পূর্ব শক্রতার জের ধরে নাটোর পৌরসভার ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলীর ডান হাতের কবজি কেটে নিয়েছে প্রতিপক্ষরা। এসময় ধারাল অস্ত্রের আঘাতে আরো পাঁচজন আহত হয়েছেন। আহত মিঠুনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের বলারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, রবিবার রাত ৯টায় শহরের ভবানীগঞ্জ মোড়ের আওয়ামী লীগের স্থানীয় অফিস থেকে যুবলীগ নেতা মিঠুন ১০/১২ জন নেতাকর্মীকে নিয়ে বাসায় ফিরছিল। পথিমধ্যে বলারীপাড়ায় এলাকায় ২০/৩০ জন দুর্বৃত্ত তাদের ঘিরে ফেলে। এ সময় কয়েক রাউন্ড গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।এক পর্যায়ে যুবলীগ নেতা মিঠুনের চোখে মরিচের গুঁড়া মিশ্রিত পানি ছুড়ে দিয়েই এলোপাতাড়ি কোপানো শুরু করে।এসময় মিঠুনের ডান হাতের কবজি ধারাল অস্ত্রের আঘাতে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হামলায় আহত হয় জাহিদুল (৩৬),আব্দুল্লাহ আল রাব্বি (২৭), বকুল মিয়া (৩৬), জাহিদুল (৩৪), স্বপ্ন (২৪)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে মিঠুনের অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গুতে পাঠানো হয়।নাটোর আধুনিক সদর হাসপাতালে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, মিঠুনের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া দাবি করেন, নিজ দলের নেতাকর্মীদের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে একের পর এক দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চলছে। হামলার জন্য মিঠুনের ভাই ও মা জেরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানকে দায়ী করেন। নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, সাবেক কাউন্সিলর নান্নু শেখ ও মিঠুন আলীর দ্বন্দ্বের জেরে এসব ঘটনা ঘটছে।তিনি এসব ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সন্ত্রাসীদের কোনো দল নেই। ঘটনার সঙ্গে জড়িত কেউ দলীয় পদে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ব্যাপারে নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, ‘হামলার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চলছে। তবে এ ঘটনায় থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। উল্লেখ্য, গত ১৬ মে নাটোর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সাবেক কাউন্সিলর নান্নু শেখকে কুপিয়ে জখম করে মিঠুনের সমর্থকরা। এ বিরোধের জের ধরেই রবিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের বলারীপাড়া এলাকায় নান্নুর সমর্থকরা মিঠুন ও তার সংগীদের ওপর হামলা চালায়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad