Ad

যাত্রীর ফেলে যাওয়া ৮ লাখ টাকা ফেরত দিলেন টমটম চালক

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
94cad4031bad1a44e7d28aaa8460d67d-64c214594939f
Durbin News

যাত্রীর ফেলে যাওয়া ব্যাগভর্তি ৮ লাখ টাকা মালিককে খুঁজে বের করে ফেরত দিয়ে সততার অন্যন্য দৃষ্টান্ত দেখালেন খাগড়াছড়ির দরিদ্র টমটম চালক শাহারিয়ার খান উল্লাস। অভাব-অনটনের মধ্যেও নির্লোভ টমটম চালকের সততার এই ঘটনাটি ছিল খাগড়াছড়ির টক অব দ্য টাউন।জানা গেছে, চট্টগ্রাম আরআরএফ-এ কর্মরত পুলিশের এএসআই বিতু চাকমা ঘর নির্মাণের জন্য জিপিএফ থেকে ৮ লাখ টাকা লোন তোলেন। এরপর রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বুধবার (২৬ জুলাই) সকালে ন্যান্সি বাজারে (দীঘিনালা বাস স্ট্যান্ড) যেতে খাগড়াছড়ি সদরের নারকেলবাগানস্থ জিয়া ভাস্কর্য থেকে শাহারিয়ার খানের টমটমে ওঠেন বিতু চাকমা। ন্যান্সি বাজার স্টেশনে পৌঁছে ভাড়া পরিশোধ কর মালামাল নিয়ে টমটম থেকে নেমে যান বিতু। কিন্তু সঙ্গে থাকা টাকার ব্যাগটি থেকে যায় টমটমের সিটের ওপর। পরে যাত্রী নামিয়ে টমটম নিয়ে শহরে ফিরে আসেন শাহরিয়ার।এর মধ্যে বিতু চাকমার হঠাৎ মনে পড়ে টাকার ব্যাগের কথা। খুঁজেফিরে টমটমটি না পেয়ে দিশেহারা বিতু ন্যান্সি বাজার ডিউটিতে থাকা পুলিশকে ঘটনাটি জানান।এদিকে শহরে ফেরার পর হঠাৎ টমটমের সিটে পড়ে থাকা ব্যাগটি নজরে আসে চালক শাহরিয়ারের। ব্যাগ খুলে দেখতে পান টাকার বান্ডেল। বিলম্ব না করেই তিনি টাকার ব্যাগ নিয়ে ছুটে যান ন্যান্সি বাজারে। খোঁজাখুজি করে ওই যাত্রীকে না পেয়ে ডিউটিরত পুলিশকে জানান বিষয়টি। পুলিশ তাৎক্ষণিক খবর দিয়ে নিয়ে আসেন বিতু চাকমাকে।শাহরিয়ার উপস্থিত পুলিশ ও জনতার সামনে টাকাভর্তি ব্যাগটি তুলে দেন বিতু চাকমার হাতে। খুশিতে আবেগআপ্লুত বিতু চাকমা দরিদ্র টমটম চালক শাহরিয়ারকে কিছু টাকা দিতে চান। কিন্তু নির্লোভ শাহরিয়ার তাকে ধন্যবাদ দিয়ে টাকা নিতে অসন্মতি জানান।টমটম চালকের সততার এমন অন্যন্য দৃষ্টান্তের খবর খাগড়াছড়ি শহরের সীমানা ছাড়িয়ে দ্রুত ছড়িয়ে পড়ে পুরো জেলায়। ঘটনাটি পরিণত হয় টক অব দ্য টাউনে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad