

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মো. সলিম (৪৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরসার সদস্যরা এই ঘটনা সংগঠিত করেছে বলে দাবি করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টায় উখিয়ার ২ নম্বর ওয়েস্ট ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত সলিম ৭ নম্বর ক্যাম্পের মো. নজির হোছনের ছেলে। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেছেন, রাত ১০টায় আরসা সন্ত্রাসীরা মো. সলিমকে গুলি করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় রোহিঙ্গারা তাকে চিকিৎসার জন্য কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় রাত ১২টায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


