Ad

বিএনপি-জামায়াতের ডাকা হরতাল সারাদেশে যেমন ছিল

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
hortal
Durbin News

বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শেষ হয়েছে। তিন বছর আট মাস পর সপ্তাহের প্রথম কর্মদিবসে হরতাল দেখলো দেশ। এই হরতালে ঢাকার বেশিরভাগ সড়কে যাত্রীবাহী বাস কম চলাচল করেছে। রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা ও লোক চলাচলও ছিল কম। আর তাই রাজধানীতে দেখা মেলেনি চিরচেনা যানজটের।মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সককের পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান ছিল আইনশৃঙ্খলা বাহিনীর। বিজিবির টহলও ছিল। এছাড়া, ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা লাঠিসোটা হাতে জায়গায় জায়গায় উপস্থিত ছিল। তাদেরকে মিটিং-মিছিল করতেও দেখা গেছে। তারা বলেছেন, অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে পাহারা দিতে তাদের এই কার্যক্রম।তবে বিএনপির পক্ষ থেকে কোথাও পিকেটিংয়ের কোনো কার্যক্রম চোখে পড়েনি। হরতালে ঢাকার মোহাম্মদপুর, তাঁতিবাজার ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় তিনটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এসব বাসে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এতে কোনো হতাহতের খবর জানা যায়নি।এদিকে, রাজধানীর বাইরে দেশের বিভিন্ন স্থানে দিনের শুরুতে তেমন প্রভাব না থাকলেও বেলা বাড়ার পর বাসে আগুন, ভাঙচুর, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।হরতালের দিন সকালেই উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জের চাষাড়া। বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। একপর্যায়ে বেধে যায় সংঘর্ষ। চলে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া। পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইটপাটকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় আহত হয়েছে অন্তত ১০ জন। এছাড়া আড়াইহাজারেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।নারায়ণগঞ্জের ভুইঘরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ওঠার পর বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এতে বাধা দেয় পুলিশ। এ সময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় কয়েকজনকে আটকের দাবি করেছে বিএনপি। জেলার মিশনপাড়া এলাকায়ও একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।এছাড়া রংপুরের বদরগঞ্জেও হরতাল সমর্থকদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিতা সিনেমাহল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে হরতাল সমর্থনে বের হওয়া মিছিল পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় ধাওয়া দিয়ে এবং টিয়ারশেল ছুড়ে তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এছাড়া মিছিল হয়েছে চৌদ্দগ্রাম ও দেবিদ্বারেও।লক্ষ্মীপুরের ইটেরপুল এলাকায় মিছিল বের করে বিএনপি। গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে তারা। এছাড়া জকসিন ও মান্দারীসহ জেলার বিভিন্ন স্থানেও হরতাল সমর্থনে মিছিল করেছে বিএনপি।ফরিদপুরের ভাঙ্গায় একটি ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় নাশকতার অভিযোগে ৩৭ জন আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।এছাড়া, গাজীপুরের হোতাবাড়িতেও কাভার্ডভ্যানে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। বাস পোড়ানা হয়েছে মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কেও। এছাড়া যশোর, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে।হরতালের দিন বাস টার্মিনালগুলোতেও প্রতিদিনের স্বাভাবিক চেহারা ছিল না। হরতালে বাস চালানোর ঘোষণা থাকলেও সকালে ছাড়েনি দূরপাল্লার গাড়ি। দুপুরের পর বাস ছাড়ে কোথাও কোথাও।গতকাল শনিবার রাজনৈতিক দলগুলোর সমাবেশ ঘিরে রাজধানীতে দিনভর উত্তাপ, সংঘর্ষ ও প্রাণহানির মধ্যে ঘোষণা আসে এই হরতালের। জাতীয় নির্বাচনের আগে আগে এমন কর্মসূচিতে জনমনে তৈরি হয় উৎকণ্ঠা।উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ২ ফেব্রুয়ারি বিএনপি সর্বশেষ হরতাল করেছিল।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad