

কেউ কী কখনও ভেবেছিল, দুইশো টাকার কম খরচে ঢাকা থেকে যাওয়া যাবে কক্সবাজারে! এখন তা বাস্তব। আগামী ১ ডিসেম্বর থেকে মাত্র ১৮৮ টাকায় রাজধানী থেকে পর্যটন নগরীতে যেতে পারবেন যে কেউ। ওইদিন ঢাকা-কক্সবাজার রুটে নিয়মিত যাত্রীবাহী রেল চলাচল শুরু হবে।তার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের উদ্বোধন করবেন কাল শনিবার (১১ ডিসেম্বর)। কক্সবাজারে আইকনিক রেলস্টেশনে এই রেলপথের উদ্বোধন করবেন তিনি। এর মধ্য দিয়ে শুরু হবে চট্টগ্রাম-কক্সবাজার রেলযাত্রা। পরে ঢাকা-কক্সবাজারে রেলপথে চালু হবে রেল চলাচল।জানা গেছে, ঢাকা-কক্সবাজার রুটে নন এসি মেইল ট্রেনে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে, যা ১৮৮ টাকা। আর সর্বোচ্চ ভাড়া এসি বার্থে ১ হাজার ৭২৫ টাকা। বর্তমানে রেলের যে ভাড়ার হার আছে, সেই অনুযায়ী তা নির্ধারণ করা হয়েছে।রেল যোগাযোগ বাড়াতে আওয়ামী লীগ সরকারের আমলে চট্টগ্রাম-কক্সবাজার রুটে প্রায় ১০০ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পে খরচ হয়েছে প্রায় ১৮ হাজার কোটি টাকা। পরে ঘুমধুম সীমান্ত পর্যন্ত সম্প্রসারিত হবে এই রেললাইন।


