সারাদেশ
ব্যারিস্টার সুমন পা ধরে মাফ চেয়েছে বলে দাবি করলেন এক এমপি
গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) রাতে মাদারীপুর শহরে নির্বাচনী কর্মী সভায় এমন দাবি করেন গোলাপ। জানান, গোলাপের শত্রুপক্ষই সুমনকে তার পিছে লাগিয়েছে।
প্রসঙ্গত, দুদকে এমিপ গোলাপকে নিয়ে সুমনের করা অভিযোগের প্রসঙ্গে এ দাবি করেন তিনি। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ড. গোলাপ বলেন, সুমনের বিরুদ্ধে আমি পাঁচশত কোটি টাকার মানহানি মামলা দিয়েছি। তিনি সেই মামলায় কয়েকবার হাজির না হওয়ায় হাইকোর্ট তাকে জরিমানা করেছে। আমি আইনমন্ত্রীকে বলেছি, আমার পাঁচশত কোটি টাকা আদায় করে দেন। এই নির্বাচনের সময় আমার টাকার খুব দরকার। ব্যারিস্টার সুমন তার ভুলও বুঝতে পেরেছে। দুদকের কাছে আমি সব সত্য প্রকাশ করেছি। দুদকও আমাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছি।
এ সংসদ সদস্য আরও বলেন, আমার এলাকার শত্রুরা সুমনকে দিয়ে এসব করিয়েছে। তারা এখনো আমার বিরুদ্ধে শান্তি সমাবেশের নামে গালাগালি করছে । যদিও বঙ্গবন্ধু কন্যা আমাকেই নৌকা দিয়েছে। আগামীতেও আমি আওয়ামী লীগের শক্তি হয়ে থাকবো।
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড
কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন
দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।

.jpg)







