সারাদেশ
উপহার থেকে দীপু মনির আয় ৯০ লাখ টাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইসিতে জমা দেয়া হলফনামায় এ তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
হলফনামা অনুযায়ী, বর্তমানে ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ৩টি ফ্ল্যাট রয়েছে দীপু মনির। পাঁচ বছর আগে ছিল মাত্র ৩৫ লাখ টাকার দুটি ফ্ল্যাট। ঋণও বেড়েছে তার। বর্তমানে ১ কোটি ১১ লাখ ৭৫ হাজার ৫৪৩ টাকা ব্যক্তিগত ঋণ রয়েছে শিক্ষামন্ত্রীর। ২০১৮ সালের নির্বাচনের আগে গাড়ি বাবদ এক্সিম ব্যাংকে ৫ লাখ ৮৬ হাজার ৯০৫ টাকা ঋণ দেখিয়েছিলেন।
এছাড়া, দীপু মনির রয়েছে ৩৪ লাখ ১ হাজার ৯৫৭ টাকা মূল্যের ১০ কাঠা জায়গা। তিনি কোনো ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করেন না। যার কারণে এসবের কোনো বিবরণ নেই হলফনামায়। তবে তার নামে আসবাবপত্র রয়েছে লাখ টাকার এবং তার স্বামীর নামে কেনা আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ১০ লাখ ৫ হাজার টাকা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামায় স্বামীর নামে ৪০ লাখ টাকার দুটি ফ্ল্যাট দেখালেও বর্তমানে স্বামীর নামে ১৫ লাখ টাকার একটি ফ্ল্যাট দেখিয়েছেন আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক।
বর্তমানে ডা. দীপু মনির কাছে নগদ অর্থ আছে ৬৬ লাখ ৮৯ হাজার ২৯৮ টাকা এবং তার স্বামীর কাছে নগদ অর্থ আছে ১১ লাখ ২ হাজার টাকা। পাশাপাশি দীপু মনির ব্যাংক অ্যাকাউন্ট ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৬ কোটি ৬০ লাখ ৭৮৬ টাকা এবং তার স্বামীর নামে বন্ড ও স্টক এক্সচেঞ্জে আছে প্রায় ৪৫ লাখ টাকা।
শিক্ষামন্ত্রীর কাছে রয়েছে ৬০ লাখ টাকা মূল্যের জিপ গাড়ি। আর তার স্বামীর নামে দেখানো হয়েছে ৫০ হাজার টাকা মূল্যমানের একটি কার। হলফনামায় নিজের নামে ৯ লাখ টাকার স্বর্ণ আর স্বামীর নামে ৫০ হাজার টাকার স্বর্ণ দেখিয়েছেন ডা. দীপু মনি।
সম্পর্কিত
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড
কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন
দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।

.jpg)







