

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীতপন্থী ৪ নেতাকর্মী নিহত হয়েছেন।সোমবার (১১ ডিসেম্বর) রাতে সীমান্তঘেঁষা পানছড়ির লোগাঙ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অনিলপাড়ায় এ ঘটনা ঘটে। ২০১৮ সালের স্বনির্ভর হত্যাকাণ্ডের পর পাহাড়ে এটিই সবচেয়ে বড় ঘটনা।নিহতরা হলেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, জেলা সহ-সভাপতি লিটন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় স-হসভাপতি সুনীল ত্রিপুরা এবং ইউপিডিএফের সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা।এ ঘটনার সময় আরও দুজনকে ধরে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেছে ইউপিডিএফ। তারা হলেন ইউপিডিএফ নেতা হরি কমল ত্রিপুরা ও নীতি দত্ত চাকমা। আজ মঙ্গলবার সেখানে যুব সম্মেলন হওয়ার কথা ছিল। সেজন্যই তারা সেখানে অবস্থান করছিলেন। তবে এর আগেই বাড়িতে ঢুকে গুলি করে তাদের হত্যা করা হয় বলে জানান ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা জানান।এদিকে, স্থানীয়রা বলছেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপিডিএফ-গণতান্ত্রিককে দায়ী করছেন অংগ্য মারমা। তবে ইউপিডিএফ-গণতান্ত্রিক তাঅস্বীকার করছে। সংগঠনটি বলছে, পাহাড়ে বেশ কয়েকটি সংগঠন রয়েছে, তারা এই ঘটনা ঘটাতে পারে।


