

গাজীপুরের ভাওয়াল রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলেছে। তাতে বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে রাজেন্দ্রপুর স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় প্রাণ গেছে ১ জনের।বুধবার (১৩ ডিসেম্বর) ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলো যেন নিরবচ্ছিন্নভাবে ঢাকা থেকে চলাচল করতে পারে সেজন্য রুট পরিবর্তনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলো ঢাকা-বিমানবন্দর-টঙ্গী-ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করছে।রাজেন্দ্রপুর স্টেশন ছাড়ার পর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছুদুর যেতেই ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্বৃত্তরা গ্যাস কাটার মেশিন দিয়ে রেললাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধারকাজে যোগ দিন।


