দেখে মনে হচ্ছে নাশকতা, কিন্তু বাস্তবতা দুইটি গাড়ি গ্যাসে চালিত।
হেড অফ ডিজিটাল মিডিয়া


আজ সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস এবং প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়ে আগুন লেগেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১ জন নিহত এই দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক মোহাম্মদ উল্লাহ (৩৮) নিহত হয়ছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।প্রাইভেটকারে থাকা তিন সহোদর ফাহিম (২০), ফাহাদ (১৮) এবং ইফাদ (১৬) আহত হয়। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জের কাশিয়ানী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত প্রাইভেটকার চালক মোহাম্মদ উল্লাহ মানিকগঞ্জ জেলার সানবান্দা গ্রামের আব্দুল লতিফ মাষ্টারের ছেলে।গোপালগঞ্জের কাশিয়ানী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এলাকাবাসীদের সাথে কথা বলে জানা গেছে যে, ঢাকা - খুলনা মহাসড়কে এখন প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটছে। সড়ক প্রশস্ত করা খুবই প্রয়োজন। না হলে দুর্ঘটনা বাড়তে থাকবে।


