ঝিনাইদহ জেলার শৈলকূপা ও হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত ইসির
হেড অফ ডিজিটাল মিডিয়া


নির্লিপ্ততা ও দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।আজ শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।সে প্রসঙ্গে জানতে চাইলে কমিশনের অতিরিক্ত সচিব বলেন, ‘দায়িত্ব পালনে নির্লিপ্ততার কারণে ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়েছে। ওখানে যে ঘটনা ঘটেছে, তদন্ত প্রতিবেদনে তাদের নির্লিপ্ততার প্রমাণ পাওয়া গেছে।’অশোক কুমার দেবনাথ বলেন, ঝিনাইদহ, যশোর ও রাজশাহীতে আচরণবিধি লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) তদন্ত করে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছিল। তার ভিত্তিতে ঝিনাইদহের দুই থানার ওসির নির্লিপ্ততার অভিযোগ এসেছে। তাই শৈলকূপা থানা ও হরিনাকুন্ড থানার ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া যশোর ও রাজশাহীতে মামলা হাওয়ায় সেখানকার বিষয়ে সিদ্ধান্ত হয়নি।ওই দুই ওসিকে প্রত্যাহার করে তাঁদের জায়গায় উপযুক্ত কর্মকর্তাদের পদায়ন করার জন্য আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের কাছে চিঠি দিয়েছে ইসি।


