সারাদেশ


বরিশালের উজিরপুরে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ২


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৪ ডিসেম্বর ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার

বরিশালের উজিরপুরে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ২
উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান বলেন, বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের বাসের সঙ্গে গৌরনদী থেকে আসা ইচলাদিগামী ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রলিটি দুমড়েমুচড়ে যায়। বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। ময়নাতদন্তের জন্য লাশ দুটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাসের একাধিক যাত্রী বলেছেন, দ্রুতগামী বাসটি কুয়াশার কারণে সামনে দেখতে না পেয়ে দুর্ঘটনায় পড়ে।

নিহত দুজন হলেন—ট্রলিচালক সোহরাব কবিরাজ (২৭) ও চালকের সহকারী রুবেল হাওলাদার (২৩)। আহত হয়েছেন আরও অন্তত চারজন। আহত ব্যক্তিদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাকুরা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।

দুর্ঘটনায়  মহাসড়কে যানচলাচল বাধাগ্রস্ত হয়। বাসটির হেলপার এবং সুপারভাইজার আহত হয়েছেন। বাসটির চালক পালিয়ে যায়। 

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।